1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ১০ - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ মুক্তাগাছা থানা পুলিশ কর্তৃক অটোরিক্সা চালক হত্যার ঘাতক গ্রেফতার ত্রিশালের চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার আসামী গ্রেফতার

ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ১০

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৩২৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহমেদ ভুঞা’র নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ও সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতারে নিয়মিত অভিযান চলছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর মাঝে এসআই মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টীম কেওয়াটখালী রেলওয়ে কলোনীর গ্রামীন টাওয়ারের সামনে থেকে মাদক মামলার আসামী মোঃ আইনুল, নূপুরকে হেরোইনসহ, এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টীম চরপাড়া এলাকা থেকে ডাকাতির চেষ্টা মামলার আসামী আনোয়ার হোসেন ওরফে কাইল্যা ওরফে সকাল, এসআই উমর ফারুকের নেতৃত্বে একটি টীম বেগুনবাড়ী এলাকা থেকে অপহরন মামলার আসামী তোফাজ্জল হোসেন, বিউটি আক্তার, এসআই অসীম কুমার দাসের নেতৃত্বে একটি টীম ফুলপুরের রূপসি থেকে নারী ও শিশু নির্যাতন মামলার আসামী শাহরিয়ার হোসেন শান্ত, এসআই হারুনুর রশিদের নেতৃত্বে একটি টীম কাচারী রোড এলাকা থেকে চুরি মামলার আসামী মোঃ মেহেদী হাসানকে গ্রেফতার করে।
এছাড়া এএসআই হযরত আলী এবং এএসআই আঃ সাত্তার পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আরো দুইজনকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ লেকত আলী ও মোঃ রতন মিয়া। তাদেরকে শনিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD