1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ত্রিশালের চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার আসামী গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরের বকশীগঞ্জ বাজারে নিউ মাতৃ জুয়েলার্সে সন্ত্রাসী কায়দায় বেদখল প্রাথমিক শিক্ষায় দুই-তিন বছরে দৃশ্যমান পরিবর্তনের আশাবাদ প্রতিমন্ত্রীর আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

ত্রিশালের চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার আসামী গ্রেফতার

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে
:ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন সাউথ কান্দা এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর চাল ব্যবসায়ী শ্রী সুসেন চন্দ্র সরকার (৬০) হত্যা মামলার অন্যতম  এক গুরুত্বপূর্ণ আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গঅত ৯ ফেব্রুয়ারী  জাতীয় নির্বাচনের দুই দিন পূর্বে সন্ধ্যা ৭:৩০ ঘটিকা হতে রাত ১০:৩০ ঘটিকার মধ্যে অজ্ঞাতনামা আসামী/আসামিগণ ত্রিশাল থানাধীন সাউথ কান্দা এলাকায় অবস্থিত “ভাই ভাই এন্টারপ্রাইজ” নামীয় ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে শ্রী সুসেন চন্দ্র সরকারকে এলোপাতাড়িভাবে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে।
ঘটনার পর ক্রাইমসিন হতে একটি মানিব্যাগ উদ্ধার হয় উক্ত মানিব্যাগে থাকা জন্ম নিবন্ধনের সূত্র ধরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)  তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামী শনাক্তে সক্ষম হয়।
এরই ধারাবাহিকতায় গত ২৮ মার্চ রাত ১১:০০ ঘটিকায় গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন বটতলা এলাকা হতে তাবারক হোসেন আকন্দ কামাল (৫৭) নামীয় এক গুরুত্বপূর্ণ আসামীকে গ্রেফতার করা হয়।
তাবারক হোসেন আকন্দ কামাল (৫৭) থাকেন আমিরাবাডি (সাইনবোর্ড), থানা- ত্রিশাল, জেলা- ময়মনসিংহ।
প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত আসামী উক্ত হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত। ঘটনার সময় অন্যান্য আসামীদের সাথে পরিকল্পিতভাবে ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে ভিকটিমকে এলোপাথাড়িভাবে কুপিয়ে হত্যা করে।
এ সংক্রান্তে ত্রিশাল থানার *মামলা নং- ০৮(০২)২৬ ইং, ধারা- ৪৪৮/৩০২/৩৮০/৩৪ পেনাল কোড এর অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহ এর অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD