1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ পুলিশের ভালো কাজের গল্পও ছড়িয়ে পড়ুক প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার: প্রতিমন্ত্রী

ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে
ময়মনসিংহ মহানগর যুবলীগের প্রথম যুগ্ন আহবায়ক , সাবেক ছাত্রনেতা এবং অত্যন্ত সামাজিক মানুষ রাসেল পাঠান  দীর্ঘ সাত মাস যাবত কারাগারে ছিলেন । মাননীয় হাইকোর্ট তার বিরুদ্ধে নতুন কোন মামলা, দেওয়া যাবে না এই রুল  জারি করার পরেও ১২ জুলাই  জামিনে বের হলে তাকে  রাত দশটায় জেল গেইট থেকে পুলিশ থানায় নিয়ে যায় । পর তাকে নতুন আরেকটি মামলায় গ্রেফতার দেখানো হয়। মহামান্য হাইকোর্টের এমন আদেশে ইতি পূর্বে আরো একাধিক ব্যক্তি জামিনে মুক্তি পেয়েছেন।
সুত্র জানায়, ৩ সেপ্টেম্বর /২০২৪ একটি পুরাতন ঘটনা দেখিয়ে জনৈক রাকিব নামের একব্যক্তি কোতোয়ালি থানায় একটি অভিযোগ থানায় দায়ের করেন। মামলা নং ৩৭(৭)২০২৬।
ময়মনসিংহে একজন জনপ্রিয় ব্যক্তির নাম রাসেল পাঠান।যেমনি তার রাজনৈতিক প্রতিভা তেমনি তার জনপ্রিয়তা। মানবিক মানুষ রসেল পাঠান। রাজনৈতিক মেরু করণে আজ সে জেলবন্দি।জামিন হলেই দেখানো হয় তাকে শ্যোন অ্যারেষ্ট। এভাবেই দিনের পর দিন, মাসের পর মাস হাজতবাস করছে।প্রশাসন অজ্ঞাত কারণে তাকে সব মামলায় গ্রেফতার নাদেখানোর কারণটি অজ্ঞাতই থেকে যাচ্ছে। দানশীল রাসেল পাঠানের অনুপস্থিতি হতদরিদ্র মানুষ গুলো হাড়ে হাড়ে টের পাচ্ছে। তার পরিবার দাবী করেন দফায় দফায় শ্যোন অ্যারেষ্ট দেখানোর ফলে আত্নসর্থনে তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে।
জানা যায়, রাসেল পাঠান সাবেক সভাপতি, ৪নং ওয়ার্ড ছাত্রলীগ, ময়মনসিংহ শহর শাখা (২০০২-২০০৪) সাবেক উপ-প্রচার সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, ময়মনসিংহ জেলা শাখা (২০০৫-২০১০ সাবেক ছাত্রকল্যাণ ও সমাজসেবা সম্পাদক, আনন্দমোহন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (২০০৫) সাবেক সভাপতি, আওয়ামী আইন ছাত্র পরিষদ, ময়মনসিংহ জেলা শাখা (২০১৪-২০১৫) সাবেক ভি.পি, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ছাত্র সংসদ, ময়মনসিংহ (২০১৩-২০১৪) সাবেক যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ময়মনসিংহ মহানগর শাখা (২০১৫) সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ময়মনসিংহ মহানগর শাখা (২০১৭ হতে অদ্যাবধি) সামাজিক সভাপতি, ম্যানেজিং কমিটি, গোহাইলকান্দি হাই স্কুল, ময়মনসিংহ কোঅপ্ট (শিক্ষানুরাগী) সদস্য, আবুল মনসুর মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ কোঅপ্ট (শিক্ষানুরাগী) সদস্য, সোনাখালী পাজলারচর উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ যুগ্ম সাধারণ সম্পাদক, দীপু সায়েম ক্রীড়া চক্র, ময়মনসিংহ সদস্য, এপেক্স ক্লাব, ময়মনসিংহ প্রধান উপদেষ্টা, অগ্রগতি কোচিং সেন্টার।
তার পরিবার সুত্রে জানা যায়, ময়মনসিংহ ১৯৭১ পরবর্তী প্রজন্ম আমার পিতা মরহুম আব্দুর রাজ্জাক পাঠান মহান মুক্তিযুদ্ধে ঢালু যুবশিবির ভারতের মেঘালয়ে মুক্তিযুদ্ধের ট্রেনিং সম্পন্ন করে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। পরবর্তীতে ১৯৭১ সালের ৯ ডিসেম্বর ভালুকা মুক্ত হয়।
 ২০০৪ হতে জেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক ও আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের ছাত্রকল্যাণ ও সমাজ সেবা সম্পাদক থাকা অবস্থায় জামাত-বিএনপি জোট সরকারের আমলে সকল গায়েবী মামলার আসামী হন। জেল-জুলুম, নির্যাতন সহ্য করেও দলীয় আদর্শের প্রতি আনুগত্য থেকে প্রাপ্ত সকল দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করি। ভবিষ্যতেও দলীয় গুরুত্বপূর্ণ দায়িত্বপালনে প্রতিজ্ঞাবদ্ধ।
রাসেল পাঠান ২০২৪ এর পরেও হাফ ডজন রাজনৈতিক মামলার আসামী হয়েছেন।তার পরিবার দাবী করে, রাজনীতি করার কারণে রাসেল পাঠান দফায় দফায় মিথ্যা মামলার আসামী হয়েছেন। এক একটি মামলায় শত শত আসামী করা হয়েছে। তার মধ্যে তার নামও রয়েছে।কোন মামলায় স্থানীয় ভাবে জামিন না দেয়ায় সব জামিন হাইকোট থেকে করতে হচ্ছে।ফলে তার নানা ভাবে হয়রানীর শিকার হচ্ছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD