1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন

সুমন ভট্টাচার্য ::
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

“মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) জেলা প্রশাসনের নির্দেশক্রমে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে একটি বিশেষ কাউন্সিলিং সেশনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল করিমসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
কাউন্সিলিং সেশনের মূল উদ্দেশ্য ছিল কারাগারকে কেবল শাস্তি প্রদানের স্থান হিসেবে নয়, বরং একটি কার্যকর সংশোধনাগার হিসেবে গড়ে তোলা। এ সময় মাদকাসক্ত কারাবন্দীদের মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে সচেতন করা হয় এবং নিয়মিত মোটিভেশনাল থেরাপির মাধ্যমে তাদের মানসিক ও আচরণগত ইতিবাচক পরিবর্তনে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা জানান, এই যৌথ উদ্যোগের মাধ্যমে বন্দীদের অপরাধপ্রবণতা থেকে দূরে রেখে সুস্থ মানসিকতা গড়ে তোলা, প্রয়োজনীয় পুনর্বাসনের সুযোগ সৃষ্টি এবং কারামুক্তির পর পরিবার ও সমাজে স্বাভাবিক, মর্যাদাপূর্ণ ও মাদকমুক্ত জীবনযাপনে ফিরিয়ে আনাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD