1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মুক্তাগাছায় স্কুল ছাত্রীকে বিয়ে করায় গৃহ শিক্ষক গ্রেফতার। - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

মুক্তাগাছায় স্কুল ছাত্রীকে বিয়ে করায় গৃহ শিক্ষক গ্রেফতার।

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ২৭২ বার পড়া হয়েছে

মুক্তাগাছায় স্কুল ছাত্রীকে বিয়ে করায় গৃহ শিক্ষক গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার সোনারগাঁও গ্রামে। বিবরণে জানাযায়, মুক্তাগাছা উপজেলার সোনারগাঁও গ্রামের মৃত ইউসুফ আলী জোয়াদ্দারের কন্যা দশম শ্রেণির ছাত্রীর গৃহশিক্ষক সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মেহেদী হাসান জেয়াদ্দার (৩২)। ছাত্রীকে পড়ানোর সুবাধে একপর্যায়ে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। গত ২২ ডিসেম্বর গোপনে ময়মনসিংহ কোর্টে এফিডেভিট করে এবং ময়মনসিংহ শহরের সানকিপাড়া এলাকায় আজাহারুল ইসলাম নামে এক কাজীর কাছে গিয়ে কাবিন মূলে বিয়ে করে।

গত বুধবার সকালে মেয়েকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় মেহেদী হাসান। বিষয়টি এলাকায় জানাজানি হলে মেয়ের মা ইসমত তারা বাদি হয়ে মুক্তাগাছা থানায় মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মেয়েকে উদ্ধার করে ও মেহেদী হাসানকে গ্রেফতার করে।

উল্লেখ্য মেহেদী হাসান ইতোপূর্বে আরও দুইটি বিয়ে করে এবং তার দ্বিতীয় স্ত্রীর ঘরে একটি সন্তান রয়েছে। প্রথম স্ত্রী ওই বিদ্যালয়ের ছাত্রী ছিলেন প্রেমের সম্পর্কে বিয়ে হলেও পরে ছাড়াছাড়ি হয়ে যায়।

এব্যাপারে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ বলেন, মেয়ের মা ইসমত তারা থানায় একটি অপহরণ মামলা করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মেয়েকে উদ্ধার করে ও মেহেদী হাসানকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD