1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শার্শা সীমান্তে প্রায় সোয়া কোটি টাকার স্বর্ণেরবার জব্দ - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ মুক্তাগাছা থানা পুলিশ কর্তৃক অটোরিক্সা চালক হত্যার ঘাতক গ্রেফতার ত্রিশালের চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার আসামী গ্রেফতার

শার্শা সীমান্তে প্রায় সোয়া কোটি টাকার স্বর্ণেরবার জব্দ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ২৭১১ বার পড়া হয়েছে

বেনাপোল (যশোর): শার্শা সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে ১ কেজি ৪০২ গ্রাম ওজনের ১২টি স্বর্ণেরবার জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় তারা কাউকে আটক করতে পারেনি।

শুক্রবার সন্ধ্যায় শার্শা উপজেলার গোগা সীমান্তের ইছামতী নদীর পাড় থেকে এসব স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।

খুলনা বিজিবি-২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি যে ভারতে পাচারের উদ্দেশে গোগা সীমান্তের ইছামতী নদীর পাড়ে বিপুল পরিমাণ স্বর্ণের চালান নিয়ে অবস্থান করছে এক ব্যক্তি।

খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে ইছামতী নদীর পাড়ে ব্যাগ হাতে সন্দেহভাজন এক ব্যক্তিকে দেখা যায়। এ সময় ওই ব্যক্তিকে ডাক দিলে হাতে থাকা একটি ব্যাগ ফেলে তিনি ভারত সীমান্তে পালিয়ে যান।

বিজিবি পরে সেখান থেকে ব্যাগটি তল্লাশি করলে তার মধ্যে থেকে কাপড়ে মোড়ানো ১ কেজি ৪০২ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা বলেও জানান তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD