1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
গফরগাঁও পাইথলে সন্ত্রাসী হামলা যুবক হাসপাতালে - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

গফরগাঁও পাইথলে সন্ত্রাসী হামলা যুবক হাসপাতালে

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে একদল চিহ্নিত সন্ত্রাসীর অতর্কিত হামলায়, স্বেচ্ছা সেবক দলের কর্মী আল আমিন নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। ধারালো অস্ত্র ও হাতুড়ির উপর্যুপরি আঘাতে তাঁর মাথার খুলি ও মগজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভুক্তভোগী আল আমিন তাঁর ব্যক্তিগত কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে পাইথল ইউনিয়ন বটতলা মসজিদ বাংগারি মার্কেট সংলগ্ন এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল চিহ্নিত সন্ত্রাসী রামদা, চাপাতি, হাতুড়ি ও লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর অতর্কিত ঝাঁপিয়ে পড়ে। সন্ত্রাসীরা আল আমিনের মাথা লক্ষ্য করে এলোপাতাড়ি কোপাতে ও হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকে। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয় বাসিন্দারা আল আমিনকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার দ্রুত অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) স্থানান্তর করেন।

এদিকে প্রকাশ্য দিবালোকে এমন নৃশংস হামলার ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এই বিষয়ে জানতে চাইলে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, “উক্ত ঘটনা সম্পর্কে আমি এখন পর্যন্ত বিস্তারিত জানতে পারি নাই। তবে খোঁজ নিয়ে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD