
গত ২৪ মে ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১৯ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।

পুলিশ জানিয়েছে, এসআই (নিঃ) রুবেল মিয়া এর নেতৃত্বে একটি টীম অভিযান কোতোয়ালী মডেল থানাধীন মহারাজা রোডস্থ মধু বাবুর গলি সংলগ্ন রুকন উদ্দিন ওরফে রকি, পিতা-আঃ খালেক এর বাসার সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক মামলার আসামী মোঃ রুকন উদ্দিন ওরফে রকি (২৮) ও মোঃ আজাহার হোসেন মুলতান (৩৭)দের গ্রেফতার করা হয় এবং তাহাদের নিকট হইতে ১২ (বার) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) ত্রিদীপ কুমার বীর এর নেতৃত্বে একটি টীম অভিযান কোতোয়ালী মডেল থানাধীন নরসিংদী জেলার বেলাবো থানাধীন আসামী বাড়ী হইতে চুরি মামলার আসামী মোঃ হিমন মিয়া (২২)কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) রুবেল মিয়া এর নেতৃত্বে একটি টীম অভিযান অত্র থানাধীন গাজীনারপাড় এলাকা হইতে চাঁদা দাবী মামলার আসামী মোঃ মাজহারুল ইসলাম ওরফে টিপু (৪৫)কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) জোবায়ের খালিদ এর নেতৃত্বে একটি টীম অভিযান অত্র থানাধীন নতুন বাজার এলাকা হইতে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ চঞ্চল @ গিট্টু (২৮)কে গ্রেফতার করা হয়। এসআই (নিঃ) জহিরুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অভিযান অত্র থানাধীন বলাশপুর আবাসন পল্লী বাজার মোড সরকারী পাকা রাস্তার হইতে অন্যান্য মামলার আসামী কাউসার (৩২), আরিফ (৩০) শ্ৰী মন্টু দাস (৫০) ও মোঃ আঃ মজিদ (২৫)দের গ্রেফতার করা হয়।
এএসআই (নিঃ) নূরে আলম এর নেতৃত্বে একটি টীম অভিযান ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন হারগুজির পাড় মতিনের বাড়ীর সামনে ফাকা জায়গায় অন্যান্য মামলার আসামী মারুফ (৩০), মোঃ হারুন (৩৮), মোঃ আকাশ মিয়া (২৩) মনির হোসেন (২৭), হযরত আলী (৪০), নূরুল ইসলাম (৩৮) ও হারুন মিয়া (৩২)দেরকে গ্রেফতার করা হয়।
ইহাছাড়াও এসআই(নিঃ) কামরুল হাসান, দিদার আলম এবং এএসআই(নিঃ) ওমর ফারুক প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০১টি সিআর সাজা ও ০২টি জিআর বডি তামিল করেন।
তারা হলেন, মোঃ রুবেল, আইনের সাথে সংঘাতে জড়িত শিশু মোঃ মাহমুদুল হাসান মাহফুজ (১২+) ও মোঃ মোতালেব (৩০) কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।