1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
কলমাকান্দায় ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক - ৪ - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

কলমাকান্দায় ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক – ৪

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ২৬৬ বার পড়া হয়েছে

নেত্রকোনার কলমাকান্দায় ২০ পিস ইয়াবা ও ১০৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসময় জড়িত চার জনকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার সকালে এ খবর সত্যতা নিশ্চিত করেছেন থানার ওসি আবুল কালাম (পিপিএম)। এরআগে গতকাল শুক্রবার রাতে উপজেলা অডিটোরিয়ামের পেছনে মাদক ব্যবসায়ী নির্মলের বাড়িতে এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন— কলমাকান্দা পশ্চিম বাজার এলাকার নির্মল চন্দ্র দাস (৩০), মুক্তির চর এলাকার মাসুদ মিয়া (৩২), চান্দুয়াল এলাকার মো. নয়ন মিয়া (৩৫) ও মো. বাপ্পি খান (৩৪)।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার গোপন সংবাদ পেয়ে থানার ওসি আবুল কালাম (পিপিএম) এর নেতৃত্বে কলমাকান্দা অডিটোরিয়ামের পেছনে মাদক ব্যবসায়ী নির্মলের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তাঁর সাথে জড়িত আরও তিন জনকে আটক করে পুলিশ। পরে তাদের নিকট থেকে ২০ পিস ইয়াবা ও ১০৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। এসব ট্যাবলেটের মূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা।

ওসি আবুল কালাম (পিপিএম) বলেন, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। আটককৃত আসামিদের মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD