1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
৭১’রে মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন মামলায় দীর্ঘদিন পলাতক আসামী তারা গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

৭১’রে মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন মামলায় দীর্ঘদিন পলাতক আসামী তারা গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৩২৬ বার পড়া হয়েছে

শেরপুর প্রতিনিধিঃ– একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মো. মোখলেছুর রহমান তারা (৭০) কে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার ধোপাখোলা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। সে নকলা পৌরসভার কুর্শা বাদাগৌর এলাকার মৃত ময়েজ উদ্দিন আহম্মদের ছেলে এবং নকলা পৌরসভার সাবেক মেয়র। ২০১৬ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করলে সে আত্মগোপনে চলে যায়। এসময় সে গ্রেফতার এড়াতে ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকেন। পরবর্তীতে তাকে গ্রেফতারে র‌্যাব-১৪ ময়মনসিংহ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে ২১ জুন বুধবার সকাল সাড়ে ১১ টায় তাকে গ্রেফতার করে।

র‌্যাব-১৪, ময়মনসিংহ এর অপারেশন ও মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) মো. আনোয়ার হোসেন এর দেয়া প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় শেরপুরের নকলা উপজেলার নকলা হাইস্কুলে পাকিস্থানী হানাদার বাহিনীরা মো. মোখলেছুর রহমান তারা সহ কতিপয় রাজাকারের সহায়তায় ক্যাম্প স্থাপন করেন। তার নেতৃত্বে কতিপয় রাজাকার নকলা গ্রামের সাধারণ মানুষদেরকে ধরে নিয়ে এসে ঐ ক্যাম্পে অমানবিক নির্যাতন ও হত্যা করতো। এছাড়াও ১৯৭১ সালের ২১ জুলাই গভীর রাতে তার নেতৃত্বে বিবির চর গ্রাম থেকে সোহরাব উদ্দিন সহ তার শ্যালক কুদ্দুস এবং কুদ্দুসের চাচাতো ভাই মোবারক আলীকে জোরপূর্বক তুলে নিয়ে তাদের হত্যা সহ বাড়ীঘর আগুন দেয়। এরপর ১৯৭১ সালের ২৭ আগস্ট বিকালে মুক্তিযুদ্ধের সংগঠক মো. শাহজাহান আলী সজু নামাজ শেষে নকলা বাজারের দিকে আসার পথে তারার নেতৃত্বে তাকে জোরপূর্বক টর্চার সেলে নিয়ে অমানবিক নির্যাতন করে।

এরই প্রেক্ষিতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মহান মুক্তিযুদ্ধের সময় তার বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অপহরণ, আটক, নির্যাতন ও লুটপাটসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে। যার নাম্বার ১১/২০১৬।

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ সত্যতা নিশ্চিত করে বলেন, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মো. মোখলেছুর রহমান তারা আমাদের হেফাজতে আছে। আইনি প্রক্রিয়া শেষে দ্রুত সময়ের মধ্যে তাকে আদালতে সপোর্দ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD