
ময়মনসিংহে বৃষ্টির মধ্যেই সকাল আটটায় কেন্দ্রীয় আঞ্জুমান ঈদগাহ ময়দানে ঈদ উল আযহা’র প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতে অংশগ্রহণ করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ অহমেদ এমপি, সিটি মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, জেলা প্রশাসক এনামুল হকসহ সকল ধর্মপ্রাণ মুসলমানগণ। নামায শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও শহরের বড় মসজিদ, আকুয়া মার্কাজ মসজিদ, চরপাড়া জামিয়া ইসলামিয়া, সেনানিবাস জামে মসজিদ, পুলিশ লাইন্স জামে মসজিদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদসহ জেলার দুই হাজারেরও বেশী স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।