1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে চালককে খুন করে অটো ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৬ :- স্বীকারোক্তি - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ময়মনসিংহে চালককে খুন করে অটো ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৬ :- স্বীকারোক্তি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ৩৪৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহে অটো ছিনতাই ও চালক হত্যাকান্ডে জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও তারাকান্দা থানা পুলিশ। নিহত ব্যক্তির নাম আব্দুল খালেক (৬৫)। সে নগরীর চায়না মোড় রেলওয়ে বস্তির বাসিন্দা। হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যে সদরের চর খরিচা ও জয়বাংলা বাজার এলাকা থেকে ৩ জনকে এবং পরবর্তীতে আরো ৩জনসহ তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, সোহেল মিয়া, নাদিরুজ্জামান ওরফে
জামান, হযরত আলী, সুমন মিয়া, রতন মিয়া ও হাসেম উদ্দিন। এদের মাঝে সুমন মিয়া ও রতন মিয়া আদালতে হত্যাকান্ডের দায় স্বিকার করে স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছে।

পুলিশ জানায়, ঈদের দিন ভোর সাতটারদিকে ময়মনসিংহের তারাকান্দার কামারিয়া পূর্বপাড়া রাস্তার পাশের ডোবায় অজ্ঞাতনামা পুরুষের ( অনুমান ৬৫ বছর) লাশ পাওয়া যায়। লাশের গলায় গোলাকৃতির কালচে দাগ দেখে ফাঁস দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করে পুলিশ। নিহতের পরিচয় সনাক্ত, হত্যার রহস্য উদঘাটন এবং হত্যাকারীদের দ্রুততম সময়ে গ্রেফতার করতে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে তারাকান্দা থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ কাজ শুরু করে। ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, হত্যাকান্ডের রহস্য উদঘাটনকালে খোজ খবর নিয়ে জানা গেছে, নিহতের নাম আঃ খালেক (৬৫)। তিনি রেলওয়ে বস্তি, চায়নার মোড়ের বাসিন্দা। নিহত ব্যক্তি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন । তিনি ঈদের আগের রাত সন্ধ্যায় তার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার পরপর নগরীর চায়না মোড় এলাকা থেকে যাত্রী বেশে পরিকল্পিতভাবে আঃ খালেকের অটোরিকশাটি ভাড়া করে। সময় কাটানোর অজুহাতে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে ২৯ জুন রাত দেড়টারদিকে (ঈদের আগের রাতে) নির্জন রাস্তায় নিয়ে আঃ খালেকের গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে অটোরিকশাটি নিয়ে হত্যাকারীরা পালিয়ে যায়। এ হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং হত্যাকারীদের গ্রেফতার অভিযানকালে চর খরিচা ও জয়বাংলা বাজার এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মাঝে হযরত আলীর হেফাজত থেকে ছিনতাইকৃত অটোরিকশার ৪টি ব্যাটারী এবং সোহেল মিয়া ও নাদিরুজ্জামান জামানোর কাছে অটোরিকশা ব্যাটারী বিক্রির নগদ ২৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তারাকান্দা থানার ওসি আবুল খায়ের সোহেল জানান, পরবর্তীতে টানা অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে হত্যাকান্ডে জড়িত আরো তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গ্রেফতারকৃতদের দেয়া তথ্য মতে, চর বড়বিলা থেকে ছিনতাইকৃত অটো উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, সুমন মিয়া, রতন মিয়া ও হাসেম উদ্দিন। ওসি আবুল খায়ের সোহেল গ্রেফতারকৃতদের বরাত দিয়ে জানান, শুধুমাত্র অটোরিকশা ছিনতাই করতেই এ হত্যাকান্ড ঘটিয়েছে চক্রটি। এদের মাঝে সুমন মিয়া ও রতন মিয়া আদালতে হত্যাকান্ডের দায় স্বিকার করেছে। এছাড়াও এ হত্যাকান্ডের সাথে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা নিয়ে তদন্ত এবং দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD