1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মানসিক প্রতিবন্ধী মহিলার ঘরে ফেরা; নেপথ্যে পিবিআই - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

মানসিক প্রতিবন্ধী মহিলার ঘরে ফেরা; নেপথ্যে পিবিআই

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ২২৯ বার পড়া হয়েছে

গত ০৪/০৭/২০২৩ তারিখে ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশের মাধ্যমে খবর পাওয়া যায়, গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মানসিক প্রতিবন্ধী মহিলা রয়েছে। আশপাশের কেউ তাকে চিনেনা।কেউ কিছু জিজ্ঞাসা করলেও সে কথা বলছে না।

গফরগাঁও থানা পুলিশ উক্ত প্রতিবন্ধী মহিলার পরিচয় সনাক্তে পুলিশ সুপার জনাব মোঃ রকিবুল আক্তার, পিবিআই ময়মনসিংহ জেলা মহোদয়ের নিকট সহযোগীতা কামনা করেন। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে পিবিআই, ময়মনসিংহ জেলার ক্রাইমসিন টিম দ্রুত গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা হয়। বিকাল অনুমান ০৪.০০ ঘটিকার দিকে ক্রাইমসিন টিম মানসিক প্রতিবন্ধী মহিলার নিকট পৌছে। ক্রাইমসিন টিম পিবিআই’র আধুনিক প্রযুক্তির মাধ্যমে মানসিক প্রতিবন্ধী মহিলার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় সনাক্তের চেষ্টা করে। কিন্তু তার এনআইডি রেজিস্ট্রেশন করা না থাকায় প্রাথমিকভাবে তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয় না। তখন পিবিআই, ময়মনসিংহ জেলার ক্রাইমসিন টিম উক্ত মহিলার পরিচয় সনাক্তে ভিন্ন পন্থা অবলম্বন করে। তারা বিভিন্নভাবে মহিলার সাথে যোগাযোগের চেষ্টা করতে থাকে। কয়েক ঘন্টা চেষ্টার পর মানসিক প্রতিবন্ধী মহিলাটি অস্পষ্টভাবে কিছু কথা বলতে শুরু করে। কোন রকমে সে বোঝায় তাকে কিছু খাবার কিনে দিলে সে আরো কথা বলবে। তাকে কিছু খাবার কিনে দেয়া হলে সে কথা বলতে শুরু করে। কিন্তু মহিলাটি মানসিক প্রতিবন্ধী হওয়ায় তার অনেক কথা বোধগম্য হয় না। কথা বলতে বলতে মহিলাটির মুখে কয়েকটি ব্যক্তি ও জায়গার নাম পাওয়া যায়।
তৎক্ষনাত বিষয়টি পুলিশ সুপার মহোদয়কে জানানো হয়। সবকিছু শুনে পুলিশ সুপার মহোদয় উক্ত প্রতিবন্ধী মহিলার দেয়া প্রত্যেকটি এলাকার স্থানীয় চেয়ারমান ও মেম্বারদের সাথে যোগাযোগ করে প্রয়োজনে প্রতিবন্ধী মহিলার ছবি পাঠিয়ে পরিচয় সনাক্তে সর্বাত্মক চেষ্টা করতে বলেন। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ক্রাইমসিন টিম প্রতিবন্ধী মহিলার বলা প্রত্যেক এলাকার চেয়ারম্যান ও মেম্বারদের সাথে যোগাযোগ করেতে থাকেন। এক পর্যায়ে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন গলদাপাড়া এলাকার স্থানীয় মেম্বার আব্দুল মমিন এর সাথে যোগাযোগ করা হয় এবং হোয়াট্সআ্যাপ এর মাধ্যমে তার নিকট মানসিক প্রতিবন্ধী মহিলার ছবি প্রেরণ করা হয়। কিছুক্ষণ পর মেম্বার আব্দুল মমিন ফোন দিয়ে জানান, তিনি উক্ত মহিলাকে চিনতে পেরেছেন। আর তার পিতা-মাতাকেও চেনেন। তিনি জানান মানসিক প্রতিবন্ধী মহিলার নাম মোসাম্মৎ জায়েদা খাতুন (৩০)। ক্রাইমসিন টিম স্থানীয় মেম্বার আব্দুল মমিন এর সহযোগীতায় প্রতিবন্ধী মহিলার পরিবারের সাথে যোগযোগ করে। পরবর্তীতে ক্রাইমসিন টিম জিডিমূলে গফরগাঁও থানা পুলিশের মাধমে প্রতিবন্ধী মহিলাকে তার পরিবারের নিকট পৌছে দেয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD