1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
কোতোয়ালির অভিযানে পরোয়ানাভুক্ত ও ধর্ষকসহ গ্রেফতার ৩০ - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

কোতোয়ালির অভিযানে পরোয়ানাভুক্ত ও ধর্ষকসহ গ্রেফতার ৩০

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৩৩৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ৩০ জনকে

গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখাসহ চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এরই অংশ হিসেবে পুলিশ অভিযান পরিচালনা করে
৩০ জনকে গ্রেফতার করেছে।


এর মাঝে এসআই ফারুক আহম্মেদের নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ ঝারিয়া বিরিশিরি বাস স্যান্ডের সামনে থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী ইব্রাহিম খলিল, মোঃ তাসলিম, মোঃ সোহেলকে দেশীয় অস্ত্র সহ, এসআই আজগর আলী ৩নং পুলিশ ফাড়ি সানকিপাড়া আব্দুল্লার গলি থেকে মাদক মামলার আসামী মোঃ সজীব ওরফে মালেঙ্গা সজীব, জুয়েল মিয়াকে ১০ গ্রাম হেরোইন সহ, এসআই আলাউদ্দিন বলাশপুর আবাসন এলাকা থেকে মাদক মামলার আসামী ইয়াছিন আরাফাত, মোঃ রাসেলকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। এসআই আশরাফুল আলম, বোররচর এলাকা থেকে অন্যান্য মামলার মোঃ আকরাম হোসেন,
এসআই তানভীর আহমেদ সিরতা উচ্চ বিদ্যালয় স্কুল এন্ড কলেজ গেটের সামনে থেকে মাদক মামলার আসামী মোঃ আসিফ মিয়া, মুঞ্জুরুল ইসলামকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ, এসআই আনিছুর রহমান কেওয়াটখালী চরপাড়া মোড় এলাকা থেকে ডাকাতির চেষ্টা মামলার আসামী মোঃ নয়ন, আমিরুল ইসলাম,
এসআই মাসুদ জামালী কোতোয়ালী মডেল থানা, পাটগুদাম ব্রীজ মোড় এলাকা থেকে ধর্ষণ মামলার আসামী মোঃ নাজমুল হক, এসআই আসাদুজ্জামান পাটগুদাম ব্রীজ মোড় থেকে অন্যান্য মামলার আসামী ফয়সাল আহমেদ রাশেদ, মোঃ জামিল, এএসআই নূরে আলম গলগন্ডা জনৈক বিল্লাল হোসেনের বাড়ী থেকে অন্যান্য মামলার আসামী বিল্লাল হোসেন, আবুল কালাম, হামিদুল, সোহানুর হোসেন সোহেল, শাকিল আহমেদ, জাকির হোসেন, মোঃ মুন্না, কাজল মিয়া, মোঃ ইমরানকে গ্রেফতার করে। এএসআই ছামিউল হক বারুরী থেকে অন্যান্য মামলার আসামী মোঃ দুলাল, জহিরুল ইসলামকে গ্রেফতার করে।
এছাড়া এসআই মনিরুজ্জামান, এএসআই সোহরাব হোসেন, হযরত আলী, নূরে আলম পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আরো আসামীকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ বাছেদ, মোঃ বকুল মিয়া, মোঃ বকুল মিয়া ও রাজু। তাদেরকে সোমবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD