1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
খাল দখলমুক্ত করণে মসিকের অব্যহত অভিযান - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

খাল দখলমুক্ত করণে মসিকের অব্যহত অভিযান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ২৩০ বার পড়া হয়েছে

খাল দখলমুক্তকরণে ময়মনসিংহ সিটি করপোরেশনর চলমান অভিযানের অংশ হিসেবে আজ মাসকান্দা পুল পাড় এলাকার শ্যাওড়া খালের দুপাশের দখল হওয়া অংশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।

এ অভিযানের নেতৃত্ব দেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী।

তিনি বলেন, আমাদের খালগুলোর ‍অনেক জায়গায় ভারাট হয়ে গেছে, কোথাও কোথাও অবৈধ দখলও রয়েছে। আমরা প্রাথমিকভাবে শেহড়া খাল দিয়ে শুরু করেছি। পরবর্তীতে আকুয়া খাল, মারকজানি খাল, গোয়ালকান্দী খাল সহ প্রত্যেকটা খালকে পরিস্কার করা হবে, যাতে শহরে জলাবদ্ধতা না থাকে।

মানুষকে আবর্জনা খালে ফেলা থেকে নিবৃত্ত করতে এবং অবৈধ দখল রোধে তিনি বলেন, আমার মানুষকে সচেতন করছি। তবে যেখানে প্রয়োজন সেখানে আইনের প্রয়োগের মাধ্যমে দখল উচ্ছেদ করা হবে। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।

এ সময় সচিব আরিফুর রহমান, ওয়ার্ড কাউন্সিল মোঃ ফজলুল হক, মো সিরাজুল ইসলাম, মো শামসুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ মোহাব্বত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD