1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সুসং সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক আব্দুর রাশিদের পিএইচডি ডিগ্রী অর্জন - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

সুসং সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক আব্দুর রাশিদের পিএইচডি ডিগ্রী অর্জন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ২৫০ বার পড়া হয়েছে

নেত্রকোনার আদিবাসী অধ্যুষিত পর্যটন অঞ্চল দুর্গাপুর উপজেলার সুসং সরকারি মহাবিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক মোঃ আব্দুর রাশিদ পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভার সিদ্ধান্ত মোতাবেক অর্থনীতি বিভাগের দেশবরেণ্য অর্থনীতিবিদ ও প্রফেসর ড.মুহাম্মদ আনিসুর রহমান (আনু মুহাম্মদ) এর তত্ত্বাবধানে সম্পাদিত “বাংলাদেশের আদিবাসী গারো ও হাজংদের অর্থনীতির রূপান্তর” শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রী লাভ করেন।

তার এ অর্জনে সংশ্লিষ্ট কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং দুর্গাপুরবাসীর মধ্যে এক আনন্দের বার্তা বয়ে যায় ।

মোঃ আব্দুর রাশিদ বলেন,বাংলাদেশ ক্ষুদ্র ভূখণ্ড হলেও ৪৫টি আদিবাসী জনগোষ্ঠী বসবাস করে এখানে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ৬টি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস । তার মধ্যে আমার গবেষণা অভিসন্দর্ভে গারো ও হাজংদের নিয়ে বিশেষভাবে আলোকপাত করেছি। তাদের অর্থনৈতিক কার্যাবলি প্রত্যক্ষ করতে গিয়ে দেখেছি বহুবিধ সমস্যা। একটা সময় এই আদিবাসীদের অর্থনীতি ছিল ক্ষুদ্র ক্ষুদ্র সমতল ভূখণ্ড এবং টিলা /পাহাড়ভিত্তিক অপরিকল্পিত কৃষি ও বনজসম্পদ নির্ভর। সময়ের স্রোতে তারা হারিয়েছে তাদের কৃষিভূমি,টিলা ও পাহাড়ে বসবাসের আবাস। এসবের হেতুরুপে দেখা গেছে তাদের সরলতা, অপরাপর জাতিগোষ্ঠী কর্তৃক শোষণ এবং নিজেদের অধিকার সচেতনতাহীনতা।
যার ফলশ্রুতিতে তাদের আর্থিক পরিস্থিতি আজ বিপর্যস্ত,উপরন্ত ক্রমনোবতিশীল।
এ অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে আমার অভিসন্দর্ভে গবেষণাকৃত প্রস্তাবনা, পরিকল্পনা ও অন্যান্য বিষয়াদি ভবিষ্যতে তাদেরকে লক্ষ্য রেখে নতুন গবেষক,এনজিওকর্মী,উন্নয়নকর্মী এবং সর্বোপরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভিত্তিক সরকারের সংশ্লিষ্ট বিভাগের ইতিবাচক সিদ্ধান্তের মাধ্যমে আদিবাসীদের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমার দৃঢ় বিশ্বাস ।

মোঃ আব্দুর রাশিদের পিএইচডি ডিগ্রী লাভ প্রসঙ্গে সুসং সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আইনুল ইসলাম বলেন, আমাদের প্রিয় সহকর্মী মোঃ আব্দুর রাশিদ অতিসম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে আদিবাসী জনগোষ্ঠীর জনগুরুত্বপূর্ণ বিষয় “বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠী গারো ও হাজংদের অর্থনীতির রূপান্তর” শিরোনামে শিক্ষা ও গবেষণা জীবনে যে পিএইচডি ডিগ্রী
অর্জন করেছেন, তা অত্র প্রতিষ্ঠান,শিক্ষক- শিক্ষার্থী, অভিভাবক ও দুর্গাপুরবাসীকে নিঃসন্দেহে গর্বিত করেছে । তার এই গবেষণা কাজের স্বীকৃতি নিঃশ্চয়ই নতুন নতুন গবেষণাকার্যে আগ্রহী পরবর্তী প্রজন্ম ও গবেষককে উৎসাহ যোগাবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD