1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে তাসলিমা হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদন্ড - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ময়মনসিংহে তাসলিমা হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদন্ড

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ২৪৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহে তাসলিমা হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে দন্ডপ্রাপ্তদের প্রত্যেককে দশ হাজার টাকা করে অর্থদন্ড করা হয়। এই অর্থদন্ড অনাদায়ে আসামিদের আরও এক বছর করে কারাদন্ডের আদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকালে ময়মনসিংহের জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ দায়রা জজ মো: শাহাদত হোসেন এই রায় ঘোষনা করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- আ: মালেক খান, আ: হাই খান এবং আব্দুল কাইয়ূম খান। তারা সবাই সদর উপজেলার চর আনন্দিপুর গ্রামের বাসিন্দা।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি মো: আব্দুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০০২ সালের ৮ নভেম্বর পূর্বশত্রুতার জের ধরে আসামিদের হাতে খুন হন তাসলিমা খাতুন নামে এক নারী। এ ঘটনায় আ: লতিফ বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল হলে র্দীঘ ২১ বছর পর আদালত এই রায় ঘোষনা করেন।

এবিষয়ে প্রতিক্রিয়া জানতে একাধিকবার চেষ্টা করেও আসামি পক্ষের কারো বক্তব্য জানা যায়।

তবে বাদি পক্ষ এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD