1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মাদারগঞ্জে গৃহবধূ'র রহস্যজনক মৃত্যু  - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

মাদারগঞ্জে গৃহবধূ’র রহস্যজনক মৃত্যু 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ২৬০ বার পড়া হয়েছে

জামালপুরের মাদারগঞ্জে নিসা বেগম নামে এক গৃহবধূ’র রহস্যজনক মৃত্যু হয়েছে  ।  শনিবার সকাল সাড়ে ১০ টায় ১০০ শয্যা বিশিষ্ট মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে তাকে।  সে উপজেলার চারপাকেরদহ ইউনিয়নের বীরপাকেরদহ এলাকার আতিকুর রহমানের স্ত্রী। মাদারগঞ্জ পৌরসভার মিয়া বাজারের দক্ষিন পার্শ্বে লেবু’র মেয়ে।  জানাগেছে আতিক ও নিসা’র প্রেমের সম্পর্ক ছিল এ সুবাদে তাদের সম্পর্ক অটুট রাখতে পারিবারিকভাবে বিবাহ সম্পুন্ন হয়। আতিকের ২ বছর বয়সী ১ টি ছেলে সন্তান  রয়েছে  নাম (আরাব)। এ ব্যাপারে নিহত নিসা’র দেবর মানিক  জানান আমার ভাবি অসুস্থ্য ছিল আমরা হাসপাতলে নিয়ে আসি এবং ডাক্তাররা বলে মৃত্যু হয়েছে।

নিহত নিসা’র জেঠো লিজু জানান সকাল সাড়ে ৮ টার সময় আমার ভাতিজির সাথে মোবাইলে কথা হয়েছে তারা স্বামী,স্ত্রী ও সন্তানসহ আমাদের বাড়িতে সকালেই আসার কথা ছিল।

নিহত নিসা’র বাবা লেবু মিয়া জানান ২ দিন আগে আমার মেয়ে জামাই এর সাথে ঝগড়াঝাঁটি ছিল।  এ ব্যপারে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ জাহিদুর রহমান জানান ধারণা করা হচ্ছে হাসপাতালে নিয়ে আসার ১/২ ঘন্টা আগেই তার মৃত্যু হয়েছে। গলায় দাগের চিহ্ন রয়েছে।  তবে মৃত্যুটা রহস্যজনক মনে হচ্ছে। এ ব্যাপারে মাদারগঞ্জ সার্কেল এএসপি বাবু স্বজল কুমার সরকার জানান গৃহবধূ নিসা’র মৃত্যু টা সন্দেহজনক সেহেতু পোস্টমর্টেম করতে হবে এবং রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD