1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
স্ত্রীকে হত্যা করে থানায় হাজির সাবেক স্বামী - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

স্ত্রীকে হত্যা করে থানায় হাজির সাবেক স্বামী

হৃদয় আহমেদ
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ২৫৫ বার পড়া হয়েছে

কলমাকান্দা প্রতিনিধি :- নত্রকোনার কলমাকান্দায় সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে সাবেক স্বামী আব্দুল মজিদকে আটক করেছে পুলিশ।

রোববার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায় পুুলিশ। এর আগে শনিবার দিবাগত রাতে উপজেলার লেংগুরা ইউনিয়নের গৌরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুল মজিদ আম্বিয়াকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন নিহতের চাচাতো ভাই আনোয়ার হোসেন (৩৫)।

নিহত স্ত্রীর নাম আম্বিয়া খাতুন (৪০) উপজেলার একই ইউনিয়নের উত্তর গোঁড়াগাও গ্রামের মো. নূরুল ইসলামের মেয়ে। অভিযুক্ত সাবেক স্বামী আব্দুল মজিদ (৪৫) লেংগুরা ইউনিয়নের গৌরিপুর গ্রামের আবুল কাসেম ওরফে খোকা মিয়ার ছেলে।

পুলিশ জানান, সাবেক স্ত্রীকে হত্যার পর দায় অন্যজনের ওপর চাপাতে থানায় গিয়ে অভিযোগ দেন আব্দুল মজিদ। পরে তাকে থানায় বসিয়ে রেখে লাশ উদ্ধারে যায় পুলিশ। লাশ উদ্ধার শেষে ঘটনা বিশ্লেষণ করে আব্দুল মজিদকে আটক করে।

পুলিশ আরও জানান, আম্বিয়া খাতুনের প্রথম বিয়ে হয়েছিল আব্দুল মজিদের বড় ভাই হাবিবুর রহমানের সাথে। তাদের সংসারে তিন সন্তান রয়েছে। তিন বছর আগে সড়ক দুর্ঘটনায় হাবিবুর রহমানের মৃত্যু হয়। পরে দেবর আব্দুল মজিদের সাথে বিয়ে হয় আম্বিয়ার। এর কিছুদিন পর থেকেই আব্দুল মজিদ নেশাগ্রস্ত হয়ে প্রায়ই স্ত্রীকে নানা ধরনের অত্যাচার ও মারধর করতো। একপর্যায়ে অত্যাচার থেকে মুক্তি পেতে কয়েক মাস আগে আব্দুল মজিদকে ডিভোর্স দেন আম্বিয়া। এতে ক্ষিপ্ত হয়েছিল মজিদ। সুযোগ বুঝে গত শনিবার দিবাগত রাতে বাসায় গিয়ে কুপিয়ে ও মাথায় আঘাত করে আম্বিয়াকে হত্যা করে মজিদ।

কলমাকান্দা থানার (ওসি) আবুল কালাম পিপিএম বলেন, আম্বিয়ার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার সাবেক স্বামী আব্দুল মজিদকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD