1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শেরপুর জেলা প্রশাসন কর্তৃক পুলিশ সুপারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

শেরপুর জেলা প্রশাসন কর্তৃক পুলিশ সুপারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৪০৮ বার পড়া হয়েছে

শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার (২৩ জুলাই) সন্ধ্যায় শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মান্যবর জেলা প্রশাসক জনাব সাহেলা আক্তার মহোদয়ের সভাপতিত্বে পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়ের বদলিজনিত বিদায় উপলক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসনের সদস্যদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি। সকল বক্তাদের বক্তব্যে কর্মময় জীবনে বিদায়ী অতিথি একজন দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার কর্মকর্তা হিসেবে আলোচিত হন এবং বক্তাগণ বিদায়ী অতিথির পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম-কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

এসময় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD