
গত রবিবার (২৩ জুলাই ২০২৩) তারিখ আবিদা সুলতানা বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্), ময়মনসিংহ রেঞ্জ মহোদয় পুলিশ লাইন্স এমটি, গ্যারেজ ও বাউন্ডারি ওয়ালের সংস্কার কাজ পরিদর্শন করেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন মোঃ ফারুক হোসেন, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রেঞ্জ ডিআইজি অফিস, জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজি অফিস, মোঃ রায়হানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপারের কার্যালয় ময়মনসিংহ।
পুলিশ লাইন্স পরিদর্শন শেষে তিনি পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থিত হিসাব শাখা পরিদর্শন করেন। পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম তাকে ফুলেল শুভাচ্ছা জানান।
পরবর্তীতে তাকে জেলা পুলিশের সুসজ্জিত একটি দল গার্ড অব অনার প্রদান করেন। এরপর অতিরিক্ত ডিআইজি মহোদয় হিসাব শাখার সকল নথি-পত্র পর্যালোচনা করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। তিনি জেলা পুলিশের প্রশাসনিক কর্মদক্ষতায় সন্তুষ্টি প্রকাশ করেন।
পরিদর্শন শেষে তিনি পুলিশ অফিস কনফারেন্স রুমে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে জেলা পুলিশের পক্ষ থেকে ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম ফুলেল শুভেচ্ছা ও সন্মাননা স্মারক প্রদান করেন। বিদায়ী অতিথির বক্তব্যে কথা বলতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং সেখানে উপস্থিত সকলকে বিভিন্ন দিক-নির্দেশনামূলক উপদেশ দেন।
তিনি সকলের ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তার এই বিদায় লগ্নে তিনি জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্সের জন্য শুভ কামনা জানান। আমরা ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে তার ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।