1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
কোতোয়ালির অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১০ - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

কোতোয়ালির অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১০

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ২৯৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ১০ অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদেরকে পৃথকভাবে অভিযান চালিয়ে গ্রেফতার করে। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখা সহ চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে পুলিশ অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেফতার করা হয়।

এর মাঝে এসআই আল মামুন শম্ভুগঞ্জ এলাকা থেকে নারী ও শিশু আইনে মামলার এজাহারনামীয় আসামী আঃ মান্নাফ, এসআই নিরুপম নাগ চরপাড়া এলাকা থেকে ডাকাতির চেস্টা মামলায় আসামী আব্দুল আউয়াল, এসআই আরিফুল ইসলামব দস্যুতার চেস্টা মামলার আসামী মোঃ মামুন শেখকে গ্রেফতার করে।


এছাড়া এসআই আশরাফুল ইসলাম, এএসআই হুমায়ুন কবির, কাজল মিয়া, শামীমুল হাসান ও ইকবাল হোসেন পৃথক অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত আরো ৬ জনকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ আল আমিন, মোঃ আল আমিন, মোঃ জিয়াল হক ওরফে বাশার, মোহন, মোহাম্মদ আলী ওরফে মোহাম্মদ, মোঃ জুয়েল মিয়াব ও মোঃ আনোয়ার হোসেন। তাদেরকে রবিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD