1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা- ২০২৩ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ মুক্তাগাছা থানা পুলিশ কর্তৃক অটোরিক্সা চালক হত্যার ঘাতক গ্রেফতার ত্রিশালের চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার আসামী গ্রেফতার

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা- ২০২৩ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

মো: সাখাওয়াত হোসেন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৬৬১ বার পড়া হয়েছে

বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা- ২০২৩ খি. এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯ টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের হলরুমে শুরু হয়ে এ অডিশন চলে প্রায় সন্ধ্যা পর্যন্ত।

সারাদেশ থেকে অংশগ্রহণকারী বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ ৩৬ জন (হাফেজে কুরআন) প্রতিযোগীর অংশগ্রহণে চুড়ান্ত পর্বে দ্বিতীয় রাউন্ড শেষে ১৪ জন প্রতিযোগীকে নিয়ে গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হয়। গ্র্যান্ড ফিনালে ৫জন প্রতিযোগী বিজয়ী হন। ঐ পাঁচজন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন বলে সূত্রে জানা যায়।

গ্র্যান্ড ফিনালে ৫জন বিজয়ী হলেনঃ-

১. মুহাম্মাদ আফফান বিন সিরাজ-ঢাকা, ২. মুহাম্মাদ ওসমান গনি-পঞ্চগড়,
৩. মুহাম্মাদ আবু জাফর শাকীল-ঢাকা, ৪. মুহাম্মাদ খালেদ সাইফুল্লাহ-মাদারীপুর,
৫. মুহাম্মাদ মুতাসিম বিল্লাহ, ঝালকাঠি।

বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশন এর চেয়ারম্যান হাফেজ মুফতী ওমর ফারুক এর সভাপতিত্বে ফাইনাল রাউন্ডে (গ্রান্ড ফিনাল) প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, হাুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান আল্লামা হাফেজ আব্দুল হক, অন্যান্য বিচারকদের মধ্যে ছিলেন বিশিষ্ট হাফেজ ক্বারী নাজমুল হোসেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান, বায়তুল মোকাররমের আরেক পেশ ইমাম মুফতি মহিউদ্দিন কাসেমী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াহ বিভাগের পরিচালক মো. আনিসুর রহমান সরকার, ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াহ বিভাগের সহকারী পরিচালক মাওলানা মো. নূরুদ্দীন।

উপস্থিত ছিলেন বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সংগীত শিল্পী মো. বদরুজ্জামান,
তাওহীদুল ইসলাম, আরিফ নেওয়াজী।

এছাড়াও বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশন এর কেন্দ্রীয় প্রতিনিধির মধ্যে উপস্থিত ছিলেন, মুফতী মো. নাজমুল হুদা, বীর মুক্তিযোদ্ধার সন্তান মুফতী মো. মুনাওয়ার হুসাইন, মুফতী আহমদ কবির,
মুফতী মো. মনির হুসাইন,
মুফতী মো. জসিম উদ্দীন।

উপস্থিত ছিলেন, বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় প্রতিনিধি মাওলানা আল- আমীন, বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশন খুলনা বিভাগীয় প্রতিনিধি মাওলানা ইয়াসিন আলী, বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশনের ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি মাওলানা আনোয়ার হোসেন, বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি মাওলানা বেলাল হোসেন, বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মো. রাশেদুল ইসলাম, বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশনের ঢাকা জেলা প্রতিনিধি মাওলানা মো. সোহেল, মাওলানা এনামুল হক,
বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশনের বাগেরহাট জেলা প্রতিনিধি মাওলানা নাসীম আরাফাত, বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশনের নরসিংদী জেলা প্রতিনিধি মাওলানা শরিফুল ইসলাম, বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশনের ফরিদপুর জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধার সন্তান হাফেজ মাওলানা মো. সাখাওয়াত হোসেন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি মাওলানা মো. রাশেদুল ইসলাম।

ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা মুফতি মো. ওমর ফারুক জানান, বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশন এর মূল উদ্দেশ্য হলো দ্বীনি ইসলাম, মানব কল্যাণ সংশ্লিষ্ট সেবা প্রদান করে মহান আল্লাহকে রাজি,খুশি করা। তারই ধারাবাহিকতায় দেশব্যাপি জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২৩ এর আয়োজন করা হয়েছিলো, আলহামদুলিল্লাহ আমরা গ্র্যান্ড ফিনালে পাঁচজন (পবিত্র কুরআনে হাফেজ) প্রতিযোগী কে বাছাই করতে সক্ষম হয়েছি।
আমরা আশা করছি ঐ পাঁচজন বিজয়ীকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনার হাত দিয়ে পুরষ্কার প্রদান করবেন, ইনশা আল্লাহ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD