1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
কুড়িগ্রামে খালের পানিতে ডুবে প্রাণ গেল মামা-ভাগনির - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ মুক্তাগাছা থানা পুলিশ কর্তৃক অটোরিক্সা চালক হত্যার ঘাতক গ্রেফতার ত্রিশালের চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার আসামী গ্রেফতার

কুড়িগ্রামে খালের পানিতে ডুবে প্রাণ গেল মামা-ভাগনির

মো: বুলবুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ২৯৪৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলায় খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলের দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাথারী বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন (৪) ওই এলাকার মাঈদুল ইসলামের ছেলে ও ইভা মনি(৩) ধরনিবাড়ী ইউনিয়নের ফজলাল রহমানের মেয়ে। মৃত শিশু দুটি সম্পর্কে মামা ভাগনি হয়।

স্থানীয়রা জানান, শিশু দুইটি বাড়ির পাশে একটি খালের উপর খেলতে ছিল। খেলা করার কোন একসময় খালটিতে পরে নিখোঁজ হয়ে যায় তারা। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে খালটিতে মেয়ে শিশুটির মরদেহ ভাসতে দেখে চিৎকার শুরু করে এক ব্যক্তি। পরে লোকজন এসে তার মরদেহ উদ্ধার করতে গিয়ে ছেলেটিরও মরদেহ দেখতে পায়। পরে তারও মরদেহ উদ্ধার করে দু’জনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তবরত চিকিৎসা তাদের মৃত ঘোষণা করে।

স্থানীয় ইউপি সদস্য মেম্বার আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি খালের পানিতে পড়ে দুই শিশু মারা গেছে। সম্পর্কে তারা মামা ভাগিনি হয়। মেয়ে বাচ্চাটির বাড়ি ধরনিবাড়ী ইউনিয়নে।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD