1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
জামালপুর পুলিশ সুপারের সুন্দরতম বিদায়ের ক্ষণ - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

জামালপুর পুলিশ সুপারের সুন্দরতম বিদায়ের ক্ষণ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৩১০ বার পড়া হয়েছে

জামালপুরের জনবান্ধব, মানবিক পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ এর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

ধাবমান কালের মাত্রায়,কর্মময় জীবন হোক দীপ্তময়, সততা, নিষ্ঠা ও কর্ম তৎপরতার কারণে জামালপুরের সর্ব মহলে সমাদৃত হওয়া জনবান্ধব, মানবিক পুলিশ সুপার হিসেবে খ্যাত জনাব নাছির উদ্দিন আহমেদ কে বদলী জনিত কারণে বিদায় সংবর্ধনা জানিয়েছে জেলা পুলিশ, জামালপুর। গতকাল বুধবার (২৬ জুলাই) বিকাল ০৩.০০ টায় জেলা পুলিশ, জামালপুরের আয়োজনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিল শেডে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব নাছির উদ্দিন আহমেদ, পুলিশ সুপার, জামালপুর।এসময় বিদায়ী অতিথিকে জেলা পুলিশের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

বদলী জনিত বিদায়ে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি। জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্যদের বক্তব্যে; কর্মময় জীবনে বিদায়ী অতিথি একজন সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল আগুয়ান, চৌকস, পরিশ্রমী, দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার পুলিশ সুপার হিসেবে আলোচিত হন। পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করে প্রায় ২ বছর ৫ মাস দায়িত্ব পালনকালে কর্মগুনে আলো ছড়িয়ে জয় করেছেন জেলা বাসীর মন। দায়িত্ব পালনকালে জেলা বাসীর জান মালের নিরাপত্তা নিশ্চিতে তিনি কাজ করেছেন একাগ্রচিত্তে। পুলিশি সেবা সাধারণ মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে একজন পুলিশ সুপার হিসেবে নিয়েছেন নানামুখী উদ্যোগ। সহকর্মীরা বিদায়ী অতিথির পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

বিদায়ী পুলিশ সুপার জনাব নাছির উদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন, ‘আমার যাবতীয় যত প্রশংসা সবকিছুই সহযোদ্ধা-সহকর্মী পুলিশ সদস্যদের জন্য। সকলে আমাকে এমনভাবে সহায়তা করেছেন তারা এমনভাবে দায়িত্বগুলো পালন করেছেন যার ফলশ্রুতিতেই আমি আজ সম্মানিত বোধ করছি। করোনাকালীন কার্যক্রমসহ জনমুখী বিভিন্ন কাজের জন্য পুলিশ সদস্যদের প্রশংসা করেন এবং প্রত্যেককে পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সাথে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করনের নির্দেশনা প্রদান করেন।

এসময় জেলা পুলিশ, জামালপুরের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD