
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর পৃথক ২টি অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০ গ্রাম হেরোইনসহ ০২ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায় এস আই (নিঃ) মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ঢাকা ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে ত্রিশাল থানাধীন মাদানী পাম্প সংলগ্ন সিয়াম মেডিকেল হলের সামনে পাঁকা রাস্তার পাশে ফাঁকা জায়গা হইতে ২৬ জুলাই ২১.০৫ ঘটিকার সময় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ তারেক হোসেন (৩৫)কে গ্রেফতার করেন।
এস আই (নিঃ) মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন ছোট কাশর সাকিনস্থ ছোট কাশর পুরান মসজিদ এর সামনে ফাঁকা জায়গা হইতে ২৬ জুলাই ১৭.৪৫ ঘটিকার সময় ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃআলমগীরহোসেন (২৬)কে গ্রেফতার করেন।
উদ্ধারকৃত ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০ গ্রাম হেরোইন উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০২জন আসামীদ্বয়ের বিরুদ্ধে ত্রিশাল ও ভালুকা মডেল থানায় পৃথক মামলা দায়ের করে আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।