1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ ডিবি’র অভিযানে বিপুল পরিমান মাদকমহ গ্রেফতার ৪ - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ময়মনসিংহ ডিবি’র অভিযানে বিপুল পরিমান মাদকমহ গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৪৭৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ৩০ জুলাই এর পৃথক ৪টি অভিযানে ২’শ পিস ইয়াবা ট্যাবলেট, ৬০ টি নেশাজাতীয় ইনজেকশন ও ৩ কেজি গাঁজাসহ ৪কে গ্রেফতার করেছে।

ডিবির সুত্র জানায়, এসআই(নিঃ) মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন গফাকুড়ি বাজারস্থ মোঃ আবু তাহেরের কাঠের দোকানের সামনে পাঁকা রাস্তার পাশ হইতে ২৯ জুলাই ২০২৩ খ্রিঃ তারিখ ২১.১৫ ঘটিকায় ২০০পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ কাজল মিয়া (২১)কে গ্রেফতার করেন।

অপর অভিযানে, এসআই(নিঃ) মোঃ কমল সরকার সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন আকুয়া মোড়ল বাড়ী সাকিনস্থ মোঃ স্বপন (৩৫) এর বসত বাড়ীর উত্তর পাশে পাকা রাস্তার পাশ হইতে ২৯ জুলাই  ১৬.৪৫ ঘটিকার সময় ৬০ টি নেশাজাতীয় ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী  মোঃ আকাশ মিয়া (২৫)কে গ্রেফতার করেন।

 এসআই(নিঃ) রেজাউল আমীন বর্ষন সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানাধীন হবিরবাড়ী সীডষ্টোর বাজার পাকিরচালা পশ্চিমপাড়া সাকিনস্থ জনৈক তৈয়ব আলী তালুকদারের বাড়ী হইতে ২৯ জুলাই  ১৮.৩৫ ঘটিকার সময় ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী  মোঃ রিপন মিয়া (৩২)কে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) রেজাউল আমীন বর্ষন সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন বগার বাজার গুজিয়াম মাদ্রাসা সাকিনস্থ জনৈক সেলিম ফকির (৫৬) এর দ্বিতীয় তলা বিশিষ্ট বাড়ী হইতে ২৯ জুলাই  ২২.৩৫ ঘটিকার সময় ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী  মোঃ হারুন মিয়া (৩৮)কে গ্রেফতার করেন। উদ্ধারকৃত ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬০ টি নেশাজাতীয় ইনজেকশন ও ৩ কেজি উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০৪ জন আসামীর বিরুদ্ধে ত্রিশাল, কোতোয়ালী ও ভালুকা মডেল থানায় পৃথক মামলা দায়ের করে আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD