
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা (পিপিএম) এর নির্দেশে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ এর দিকনির্দেশনায় ইন্সপেক্টর তদন্ত মোঃ চাঁদ মিয়া’র নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স মুক্তাগাছা উপজেলার দুল্লা ইউনিয়নের নটাকুড়ি গ্রামে অভিযান পরিচালনা করে হোসেন আলী (৪৭) নামে এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে। গতকাল (৩১ জুলাই সোমবার) মুক্তাগাছা থানা পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে হোসেন আলীকে গ্রেফতার করে। মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ জানান, গ্রেফতারকৃত হোসেন আলী জেএমবির সদস্য। তার নামে মুক্তাগাছা থানায় নাশতা মামলা সহ একাধিক মামলা রয়েছে।আসামিকে নাশকতা মামলায় গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।