
ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার এসআই(নিঃ) কমল সরকার ও এসআই(নিঃ) মোঃ হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন জামিরদিয়া (কালার মাষ্টারবাড়ী) সাকিনস্থ নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর উত্তর পূর্ব কোনে ঢাকা থেকে ময়মনসিংহগামী মহাসড়কের পশ্চিম পাশে ফাঁকা জায়গায় হইতে ০২ আগষ্ট ২০২৩ খ্রিঃ তারিখ রাত ২০.৩০ ঘটিকায় ৫০ গ্রাম হেরোইনসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী মোঃ আমজাদ হোসেন (৫০) ও মোঃ আফাজ উদ্দিন (৫৫)দ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
উদ্ধারকৃত ৫০ গ্রাম হেরোইন উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০২ জন আসামীর বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।