1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকীতে ময়মনসিংহ রেঞ্জ ও জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকীতে ময়মনসিংহ রেঞ্জ ও জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ২৫৪ বার পড়া হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জ্যেষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে ময়মনসিংহ রেঞ্জ ও জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন

রেঞ্জের সম্মানিত অভিভাবক ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম ও ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা।

শনিবার (৫ ই আগস্ট) সকালে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে স্থাপিত স্মৃতি বেদীতে রেঞ্জ ও জেলা পুলিশকে সাথে নিয়ে পুস্পস্তবক অর্পণ ও শেখ কামালের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম।

উল্লেখ্য -বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।
তিনি বঙ্গবন্ধুর মতই ছিলেন বাঙ্গালীর অধিকার আদায়ে সোচ্চার আর নির্ভীক। তিনি ৬ দফা ও ১১ দফা আন্দোলন এবং ঊনসত্তরের গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেন আর ছাত্রসমাজকে সংগঠিত করে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনে শেখ কামালের অবদান চিরস্মরণীয়। মাত্র ২৬ বছরের সংক্ষিপ্ত জীবন ছিল তাঁর অসামান্য অর্জনে সমৃদ্ধ। বহু গুনের অধিকারী শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবন ও আদর্শ সবসময় আমাদের কাছে, বিশেষ করে যুব সমাজের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ)
মোঃ সাজ্জাদুর রহমান, বিপিএম ,অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশনস্)
আবিদা সুলতানা বিপিএম, পিপিএম,) পুলিশ সুপার (অপারেশনস্) খোন্দকার নজমুল হাসান, পিপিএম,জেলা পুলিশের অতিঃ পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ রায়হানুল ইসলাম, অতিঃ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এম.এম. মোহাইমেনুর রশিদ,অতিঃ পুলিশ সুপার (ডিএসবি ফাল্গুনী নন্দী
অতিঃ পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুল ইসলাম ফকির,কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ ফারুক হোসেন সহ
রেঞ্জ ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তার ৭৪তম জন্মবার্ষিকীতে ময়মনসিংহ রেঞ্জ ও জেলা পুলিশের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

এছাড়াও বিভাগ ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ এ সময় পুষ্পস্তবক অর্পন করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD