1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শেরপুরে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

শেরপুরে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ২৫৫ বার পড়া হয়েছে

শেরপুর জেলার সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের লতারিয়া পূর্বপাড়া গ্রামে ৫ আগস্ট রোববার বিকেল সাড়ে ৫টার দিকে শেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রমজান আলী ওরফে নূর উদ্দিন (২৮) ও মো. সুমন মিয়া (২৭) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

মাদক কারবারিদ্বয়রা হলো- সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সাহাব্দীরচর গ্রামের মৃত হাবেল আলীর ছেলে মো. রমজান আলী ও একই গ্রামের মো. মহর আলীর ছেলে মো. সুমন মিয়া।

এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই আবু বক্কর সিদ্দিক, সহকারি উপ-পরিদর্শক খাইরুল ইসলাম, বাবুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ রোববার বিকেলে সদর উপজেলার লতারিয়া গ্রামে এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মো. রমজান আলীর প্যান্টের পকেটে থাকা ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও সুমন মিয়ার লুঙ্গির কোচা থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য ৭৫ হাজার টাকা।

এব্যাপারে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ৬ আগস্ট সোমবার সকালে ধৃত মাদক কারবারিদের আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD