1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
"কুমিল্লা জেলা পুলিশ কর্তৃক ৪৮ পুলিশ সদস্যকে অবসরজনিত বিদায় সংবর্ধনা” - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

“কুমিল্লা জেলা পুলিশ কর্তৃক ৪৮ পুলিশ সদস্যকে অবসরজনিত বিদায় সংবর্ধনা”

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৩৮২ বার পড়া হয়েছে

আজ ০৬ আগষ্ট কুমিল্লা জেলা পুলিশ কর্তৃক অবসর-উত্তর ছুটিতে গমনকারী জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ৪৮ জন পুলিশ সদস্যকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। পুলিশ লাইন্সের শহীদ আরআই এ.বি.এম আব্দুল হালিম মিলনায়তনে আয়োজিত এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম বার মহোদয়।
“আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি” এই ভাবনাকে ধারণ করে বিদায়ী ৪৮ জন পুলিশ সদস্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি মহোদয়।
অনুষ্ঠানে জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, পুলিশ সুপার মহোদয় বিদায়ী পুলিশ সদস্যদের নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্যে
কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অবসর জীবনে সুন্দর ও সুস্থভাবে জীবন-যাপনের পাশাপাশি সমাজে উগ্রবাদ, জঙ্গিবাদ ও গুজব প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে দেশ ও মানুষের কল্যাণে সচেষ্ট থাকার অনুরোধ জানান তিনি।
বিদায়ী পুলিশ সদস্যগন তাঁদের বক্তব্যে বর্ণাঢ্য চাকুরি জীবনের স্মৃতিচারণ করেন। একই সাথে চাকুরি জীবনের বিদায় লগ্নে এমন সম্মানজনক বিদায় পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পুলিশ সুপার মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সকল সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী পুলিশ সদস্যগন এবং সহকর্মীরা বিদায়ী সদস্যদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠান শেষে বিদায়ী পুলিশ সদস্যদের সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজে সকলে অংশগ্রহণ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD