
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এস আই (নিঃ) রেজাউল আমীন বর্ষন ও এসআই (নিঃ) মোঃ ইকবাল হোসেন পিপিএম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন হালুয়াঘাট মধ্যবাজার সাকিনস্থ এ. ছালাম কমপ্লেক্সের পলাশ মেডিসিন কর্ণারের সামনে হালুয়াঘাট হইতে গোবড়াকোড়া গামী রাস্তার পশ্চিম পাশে পাকা রাস্তার উপর হইতে খন্দকার পাড়াগামী পাকা রাস্তার উপর হইতে ০৬ আগষ্ট/২০২৩, ২০.২০ ঘটিকায় ২০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃশাহাদাৎ হোসেনশাহেল (২০) মোঃ শান্ত ও মোঃ লিখন (২২)দেরকে গ্রেফতার করেন। উদ্ধারকৃত২০ বোতল ফেন্সিডিল উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০৩ জন আসামীর বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।