
গত-০৬ আগষ্ট সকাল ০৮.১০ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন জনৈক মোঃ কামরুল ইসলাম, সাং-৪২/এ বাউন্ডারী এর বাসার সামনে সরকারী পাকা রাস্তার উপর একদল ভূক্ত উশৃংঙ্খল জনতা বে-আইনী জনতা বদ্ধে দাঙ্গা সৃষ্টি করতঃ সরকার বিরোধী স্লোগান দিয়া রাস্তায় যান চলাচলের প্রতি বন্ধকতা সৃষ্টি করা সহ যানবাহন ভাংচুর করিয়া নাশকতা মূলক কর্মকান্ড ও অন্তঘার্তিমুলক কাজ করিতেছিল। উক্ত সময়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হইলে, পুলিশের উপস্থিতি টের পাইয়া, উশৃংঙ্খল জনতা দৌড়াইয়া পালিয়ে যায়। উক্ত ঘটনায় ইং ০৬/০৮/২০২৩ ইং তারিখ কোতোয়ালী মডেল থানায় একটি মামলা রুজু হয়।
কোতোয়ালী মডেল থানার মামলা নং-২৮। এর প্রেক্ষিতে গত-০৭ আগষ্ট ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাসহ মযমনসিংহ ত্রিশাল এবং ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র ঘটনার সহিত জড়িত থাকা নিম্নে বর্ণিত আসামীদেরকে গ্রেফতার করা হয়।
মোঃ সাইফুল ইসলাম (৩৮), মোঃ গোলাম রসুল পাঠান (৫৫) ও মোঃ এনামুল হক(৫৫)দেরকে গ্রেফতার করা হয়।