1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ফুলপুরের বাজারে মাছ সংকট, দাম চড়া - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ফুলপুরের বাজারে মাছ সংকট, দাম চড়া

মোঃ মিজানুর রহমান আকন্দ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ২৬৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাজারগুলোতে মাছের সংকট লক্ষ্য করা গেছে। আষাঢ়-শ্রাবণে অনাবৃষ্টির ফলে খাল-বিল, কংশ ও স্থানীয় খড়িয়া নদীতে পানি না থাকায় বাজারগুলোতে মাছের এ সংকট দেখা দিয়েছে বলে স্থানীয়দের ধারণা। বৃহস্পতিবার (১০ আগস্ট) ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা, ছনকান্দা ও বাসস্টেশন এলাকার বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারগুলোতে ঘুরে দেখা যায়, দেশীয় মাছের কোনো আমদানি বাজারে নেই। দূরদূরান্ত থেকে আসা অল্প পরিমান পাঙ্গাস ও বাংলা মাছ পাওয়া যাচ্ছে বাজারে, যা স্থানীয়দের চাহিদা মেটাতে পাচ্ছেনা। মোহনগঞ্জ ও দেশের অন্যান্য স্থান থেকে আসা কিছু নদীর (বরফকৃত) মাছ পাওয়া যাচ্ছে বাজারে কিন্তুু সেগুলোর দাম অনেক চড়া। বর্তমানে বাজারগুলোতে আমদানিকৃত মাছের তুলনায় ক্রেতা চাহিদা বেশী হওয়ায় দাম অনেক বেশী। স্থানীয় বাজারে ছোট সাইজের বাংলা মাছগুলো প্রতি কেজি ৩০০-৩৫০ টাকা, কই ২৩০-২৬০ টাকা, তেলাপিয়া ২২০-২৪০ টাকা, পাঙ্গাস ১৮০-২০০ টাকা, নদীর ছোট মাছ (বরফকৃত) ৫০০-৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আমুয়াকান্দা বাজারের একজন মাছ ক্রেতা রিক্সা চালক শামসুল হক বলেন, ১ ঘন্টা যাবৎ মাছ মহালে শুধু ঘুরতেছি কিন্তুু দামের কারণে কিনতে পাচ্ছিনা। আরেক ক্রেতা আবুল মনসুর বলেন, বাজারে মাছের যা দাম তাতে মনে হয় আমরা মধ্যবিত্তরা আর বেশী দিন মাছ কিনে খেতে পারবো না। মাছ বিক্রেতা জুয়েল রানা বলেন, ফিসারী ও আরৎ থেকেই বেশী দাম দিয়ে মাছ কিনতে হয়। বেশী দামে কিনে কম দামে বিক্রি করবো কিভাবে? অপর মাছ বিক্রেতা তুলা মিয়া বলেন, প্রতি বৎসর বর্ষার মৌসুমে দেশী মাছে বাজার সয়লাভ থাকে। কিন্তুু এ বছর পরিস্থিতি উল্টো, তাই বাজার দরেই বাংলা মাছ বিক্রি করছি। উপজেলা সহকারী মৎস কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, অনাবৃষ্টির কারণে খাল-বিল ও নদীতে পানি না থাকায় দেশী মাছগুলো বংশ বিস্তার করতে পাচ্ছেনা। তাই বাজারগুলোতে দেশী মাছের আমদানি নেই। অন্যদিকে, তাপদাহের কারণে হ্যাচারীগুলোতেও মাছের পোনা উৎপাদন অনেকাংশে সমস্যা হচ্ছে। বৃষ্টির সাথে মাছের বংশ বিস্তার ও উৎপাদন বিশেষভাবে জড়িত।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD