1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে আন্তর্জাতিক যুব দিবসে আলোচনা সভা - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ময়মনসিংহে আন্তর্জাতিক যুব দিবসে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ২৬৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে শনিবার যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর টাউন হলস্থ যুব প্রশিক্ষণ কেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হয়।

২০০০ সালে প্রথমবারের মতো সারা বিশ্বে আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়। বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে। আলোচনা সভায় আলোচকগণ যুবশক্তি ও যুবদক্ষতা উন্নয়নে সরকারি ও নিজস্ব কর্মপরিকল্পনা ও তার বাস্তবায়নের ব্যাপারে আলোকপাত করেন। যুবশক্তিই যে দেশের মূল প্রাণ, চালিকাশক্তি সে বিষয়টি তাদের আলোচনায় উঠে আসে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ময়মনসিংহ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজুল আলম মাসুম। যৌবনকে বয়সের ফ্রেমে বাধা যায় না উল্লেখ করে তিনি বলেন, যারা পরিবর্তন করতে চায়, নতুন কিছু করতে চায়, তারাই যুবক। দক্ষতা অর্জনে কেবল প্রশিক্ষণ নয়, শিখতে হলে আগ্রহ, প্রেরণার বিষয়টিও জরুরী। কেবল প্রশিক্ষণ প্রদান নয়, কার্যক্ষেত্রে যুবদের কর্মদক্ষতার প্রতিফলনে তাদের কতটা আগ্রহী করে তোলা যাচ্ছে, সেটাই সরকারের যুব উন্নয়ন সংস্থাগুলোর মূল উদ্দেশ্য। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি অনানুষ্ঠানিক প্ল্যাটফর্মেও দক্ষতা অর্জনের চেষ্টা করতে হবে। দেশের উন্নয়ন করতে গিয়ে টেকসই উন্নয়নে উদ্যোগী হতে হবে, যাতে পরিবেশের উপর তার ক্ষতিকর প্রভাব সর্বনিম্ন পর্যায়ে থাকে।

সভায় অংশগ্রহণকারী নারী উদ্যোক্তা আইনুন নাহার বলেন, দেশের যুবসমাজকে এগিয়ে নিয়ে যেতে যুব প্রশিক্ষণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক যুব উন্নয়ন সংস্থাগুলো এগিয়ে চলেছে। একদিন বাংলাদেশ এমন অবস্থানে যাবে যখন দেশের যুব উদ্যোক্তাগণ বৃহৎ পরিসরে বিশ্বে দেশের প্রতিনিধিত্ব করবে। ভালুকার নারী উদ্যোক্তা তাসলিমা আক্তার নিপা নিজ অভিজ্ঞতার বর্ণনা দিয়ে বলেন, প্রথমদিকে প্রচন্ডভাবে সমালোচিত হলেও তিনি এগিয়ে গেছেন। আজ তার প্রতিষ্ঠানে পঞ্চাশোর্ধ কর্মচারী রয়েছে।

আলোচনা সভার সভাপতি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রোকন উদ্দিন ভূঞা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নকে ধারণ করে, স্মার্ট বাংলাদেশ গঠনে যুব উন্নয়ন অধিদপ্তর এগিয়ে যাচ্ছে। যুব উদ্যোক্তারা নিজেদের সাফল্যের পথে এগিয়ে যেতে পারলে প্রশাসনও তাদের সহায়তা করবে। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে যুবসমাজকে স্মার্ট হতে হবে, টেকনোলজি, আইসিটি ব্যবহারে দক্ষ হয়ে উঠতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষনার্থীদের বর্তমানে ১০০ টাকা করে দৈনিক ভাতা দেয়া হয় বলে তিনি জানান।

আলোচনা সভায় সঞ্চালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আবুল কাশেম; অন্যান্যদের মধ্যে সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু আহসান মোঃ রেজাউল হক, জেলা পরিষদ প্রতিনিধিসহ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষনার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD