1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সড়ক ও ড্রেনের নির্মাণকাজ উদ্বোধন করলেন মসিক মেয়র - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

সড়ক ও ড্রেনের নির্মাণকাজ উদ্বোধন করলেন মসিক মেয়র

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ২৫২ বার পড়া হয়েছে

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডে ৩ কোটি ২৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিতব্য সড়ক ও ড্রেনের নির্মাণকাজ উদ্বোধন করেছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। শনিবার বিকালে এই নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।

এতে নির্মাণ করা হবে প্রায় দেড় কিলোমিটার সড়ক ও অর্ধ কিলোমিটার ড্রেন।

উদ্বোধনকৃত কাজগুলো হলো- খাগডহর তারা মেম্বারের বাড়ি থেকে রেল লাইন পর্যন্ত আরসিসি রাস্তা, কিসমত নূরুল ইসলাম সাহেবের বাড়ি থেকে মোক্তারবাড়ি পর্যন্ত আরসিসি রাস্তা ও ড্রেন এবং খাগডহর বৌশাখের মাটিয়াম পুল থেকে রহমতপুর বাজার পর্যন্ত বিসি রোড।

উদ্বোধনকালে মেয়র বলেন, আমাদের সকল প্রচেষ্টা নাগরিক ও নাগরিক জীবনের মানোন্নয়নের জন্য। পুরো সিটি জুড়ে অসংখ্য উন্নয়নকাজ চালু রয়েছে। এ কাজগুলো শেষ হলে শহরের যোগাযোগ ও ড্রেনেজ অবকাঠামোয় ব্যপক পরিবর্তন আসবে।

তিনি আরও বলেন, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, খালের অবৈধ দখল উচ্ছেদ ও সংস্কার, নাগরিক স্বাস্থ্য সেবা বৃদ্ধি ইত্যাদি সকল ক্ষেত্রের উন্নয়নে কাজ করছে সিটি কর্পোরেশন। নাগরিকগণ ইতোমধ্যে এর সুফল ভোগ করতে শুরু করেছে।

এ সময় ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলির মোঃ আবুল বাশার, ২৮, ২৯, ৩০ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর কাউসার ই জান্নাত, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মোঃ জিল্লুর রহমান, নির্বাহী প্রকৌশলী জীবনকৃষ্ণ সরকার, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD