
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ডিবি ১৩ আগষ্ট বিশেষ অভিযানে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে।
সুত্র জানিয়েছে, সআই(নিঃ) সুবীর সরকার ও এসআই(নিঃ) মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন বালিচান্দা বাজার সাকিনস্থ হালুয়াঘাট হইতে ধোবাউড়া গামী পাকা রাস্তার উত্তর পার্শ্বে একটি চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ১২ আগষ্ট ২২.২০ ঘটিকায় ১৮০ পিস ইযাবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী বালিচান্দা গ্রামের মোঃ শামীম মিয়া (২৭)কে গ্রেফতার করেন। উদ্ধারকৃত ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট এর বিষয়ে গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।