1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
নালিতাবাড়ী থানা আকস্মিক পরিদর্শন করেন নবাগত পুলিশ সুপার মোনালিসা বেগম  - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

নালিতাবাড়ী থানা আকস্মিক পরিদর্শন করেন নবাগত পুলিশ সুপার মোনালিসা বেগম 

স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৩৫১ বার পড়া হয়েছে
 মোনালিসা বেগম পিপিএম-সেবা নবাগত পুলিশ সুপার, শেরপুর মহোদয় আকস্মিকভাবে নালিতাবাড়ী থানার বিভিন্ন কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেছেন।
পরিদর্শন উপলক্ষে নালিতাবাড়ী থানায় উপস্থিত হলে থানা পুলিশের পক্ষে থেকে নবাগত পুলিশ সুপার, শেরপুরকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ -এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস পুলিশ দল নবাগত পুলিশ সুপারকে “গার্ড অব অনার” প্রদান করে।
পরে পুলিশ সুপার ক্রমান্বয়ে থানা কম্পাউন্ড, মালখানা, হাজতখানা, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক, সার্ভিস ডেলিভারি সেন্টার, থানা ব্যারাক সরেজমিনে পরিদর্শন সহ থানায় কর্মরত অফিসার-ফোর্সের দৈনন্দিন কার্যক্রম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার থানায় কর্মরত পুলিশ সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভা শুরুতে নবাগত পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবাকে নালিতাবাড়ী থানা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
পরে নবাগত পুলিশ সুপার সভায় উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি সমস্যা সমাধানের জন্য বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
তিনি থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং মাধ্যমে নিয়মিত বিট পুলিশিং সমাবেশ, উঠান বৈঠক কার্যক্রম জোরদার করার মাধ্যমে অপরাধ দমনে জনগণকে সম্পৃক্ত করার আহ্বান জানান।
তিনি থানা এলাকায় গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করে নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা সহ মামলা তদন্তের ক্ষেত্রে গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে কর্মকর্তাগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং সকলকে পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান।
পরিদর্শনকালে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক-সহ থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD