1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১১৬ বস্তা চাল জব্দ - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১১৬ বস্তা চাল জব্দ

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ২৯৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির তিন হাজার ৪শ ৮০ কেজি (১১৬ বস্তা) চাল জব্দ করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার উচাখিলা বাজারের একটি গোডাউন ও দোকান থেকে এসব চাল জব্দ করেন উপজেলা উপ-খাদ্য পরিদর্শক মো. আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উচাখিলা বাজারের আনিস মিয়া ও মানিক মিয়ার গোডাউন থেকে ৩০ কেজি ওজনের ১০৫ বস্তা, আব্দুস সাত্তারের দোকান থেকে আট বস্তা চাল জব্দ করা হয়। এ ছাড়াও খাদ্যবান্ধব কর্মসূচির তিন বস্তা চাল কিনে নিয়ে রিকশায় করে যাচ্ছিলেন এক লোক। অভিযানের খবরে ওই লোক তিন বস্তা চাল রাস্তায় ফেলে রেখেই চলে যান। পরে ওই চালসহ মোট ১১৬ বস্তা চাল জব্দ করা হয়। তিনি বলেন, জব্দকৃত ১১৬ বস্তা চাল সরকারি খাদ্যগুদামে নেওয়া হয়েছে। অভিযান হবে এমন খবর পেয়ে অসাধু ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক সম্ভব হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম বলেন, এতোগুলো বস্তা একসাথে কিনে এনে জমা করা রাখা বিষয়টি সন্দেহজনক। এমনো হতে পারে কোন ডিলার এর সাথে সম্পৃক্ত থাকতে পারে। তিনি বিষয়টি তদন্ত পুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার নিকট জোর দাবী জানান। ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজা জেসমিন বলেন, বিষয়টি জানার পর চাল উদ্ধারের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD