
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার এস আই নিরুপম নাগে অভিযানে ৩৫ বোতল বিদেশীমদসহ ০২ জনকে গ্রেফতার করেছে। কোতোয়ালী থানার উল্লেখ যোগ্য অভিযান গুলো সফল ভাবে তিনি করে থাকেন। এর আগেও তিনি ফেন্সিডিল উদ্ধার ও কুখ্যাত ছিনতাইকারি গ্রেফতারে শহরবাসীর প্রশংসা কুড়িয়েছেন। তবে সব সময়ই তিনি রয়েছেন বিতর্কের উর্ধে।
পুলিশ জানায়, এসআই(নিঃ) নিরুপম নাগ এর নেতৃত্বে সঙ্গীয় এএসআই (নিঃ) ফরহাদ আলম, এএসআই(নিঃ) সুজন চন্দ্র সাহা, কনস্টেবল জোবায়েদ হোসেন চৌধুরী, কনস্টেবল মিজানুর রহমানসহ অভিযান পরিচালনা করে ২২আগষ্ট বিকাল ০৩.৩৫ ঘটিকার সময় কোতোয়ালী মডেল থানাধীন চরকালীবাড়ী টোলপ্লাজার সামনে। প্রস্তাবিত স্বদেশ হাসপাতালের সামনে সরকারী পাকা রাস্তার উপর ৩৫ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী মোঃ মোজাম্মেল (২৩) ও মোঃ রুবেল (৩৪)কে গ্রেফতার করেন এবং তাহাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করেন।