1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মাদক ব্যবসায়ী বলে শিল্পীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

মাদক ব্যবসায়ী বলে শিল্পীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৩২৮ বার পড়া হয়েছে

গত ২৩ আগষ্ট ময়মনসিংহ শহরের কেওয়াট খালি এলাকা থেকে শিল্পী নামের একজনকে আটক করে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের লোকজন। স্থানীয় ভাবে জানা যায় শিল্পী কখনো মাদক ব্যবসায় জড়িত ছিলোনা। স্থানীয় মাদক সম্রাজ্ঞী রেহেনার সাথে বিরোধের কারনেই নাকি শিল্পী গ্রেফতার হয়েছে। পরে তাকে ছয় গ্রাম হেরোইনের মামলা দেয়া হয়েছে।

অভিযোগ আছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কতিপয় সদস্য বিভিন্ন লোকজনের বাসা বাড়িতে অভিযান চালিয়ে তল্লাসীর নামে ঘরে টাকা ও সোনা দামী যাই পায় নিয়ে আসে। এনিয়ে অভিযোগের সত্যতাও মিলেছে। শিল্পীর পরিবার অভিযোগ করেছে শিল্পীকে ধরা সময় তার ঘর থেকে ৯২ হাজার টাকা ও দুই আনী ওজনের সোনার আংটি নিয়ে গেছে। উপস্থিত এলাকাবাসী জানায় শিল্পী মাদক ব্যবসায়ী নয়। তার ঘরে হেরোইন থাকার কথা নয়। স্থানীয় এক মাদক ব্যবসায়ীর সাথে বিরোধ থাকায় সে ষড়যন্ত্রের শিকার হয়েছে।

এলাকাবাসী আরো জানায়, মাদক দ্রব্য অধিদপ্তরের কতিথ সোর্সেরাই তাদের সিজার লিস্টে স্বাক্ষী বানিয়েছে। ময়মনসিংহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  “ক”  সার্কেলের কতিপয় সদস্য অভিযানের নামে বাসা বাড়িতে অভিযান চালিয়ে টাকা সোনা নিয়ে যায়। এই চক্রের কারো কারো বদলী হলেও এক দুজন রয়ে গেছেন। তাদের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD