
মুক্তাগাছা থানার চাঞ্চল্যকর যুবলীগ নেতা আসাদ হত্যার ঘটনার রহস্য উদঘাটন ও গ্রেপ্তার ২, এছাড়াও অভিযান অব্যহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গত ২৯ আগষ্ট মুক্তাগাছা থানাধীন পানহাটি সাকিনে যুবলীগ নেতা আসাদকে গুরুত্বর আঘত করে আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। উক্ত ঘটনায় বাদীর অভিযোগ থানায় প্রাপ্ত হয়ে মুক্তাগাছা থানার মামলা নং-৩০, তারিখ-৩১/০৮/২০২৩ ইং ধারা-১৪৩/৩০২/১১৪/৩৪ পেনাল কোড রুজু হয়। মামলাটি মাননীয় পুলিশ সুপার,ময়মনসিংহ মহোদয়ের নির্দেশে মামলার তদন্তভার জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহে ন্যাস্ত করার সাথে সাথে, অফিসার-ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহ এর নেতৃত্বে ডিবির টিম ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত আসামী মোঃ মমিনুল হক (২১) ও সাখাওয়াত হোসেন লিমন (১৯)দ্বয়কে ০৪ সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানাধীন চান্দালিপাড়া এলাকা হতে গ্রেফতার করা হয়। হত্যাকান্ডের সাথে জড়িত পলাতক আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।