
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৬নং ঢাকুয়া ইউনিয়নের শেখবাড়ি ও ভাঙ্গার পাড় সংলগ্ন স্থানে দীর্ঘ ১২বছর যাবৎ হেরোইন, ইয়াবা ও গাঁজার রমরমা ব্যাবসা চলছে দেধারছে, বালিয়া, বওলা, দিস্তা, বালকি সহ আশপাশের ইউনিয়নের যুব সমাজকে মাদকের করালগ্রাসে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে।মাদকাসক্তরা পরিবারের অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, মাদকের টাকা সংগ্রহ করতে না পেরে অনেকেই চুরি, ছিনতাইয়ের মত ডেঞ্জার কার্যগুলো এখন সচারাচর, ।
মাদক ব্যাবসায়ীরা এতটাই নিঃস্বাধীনভাবে তাদের অবৈধ ব্যাবসা দেধারছে চালিয়ে যাচ্ছে, স্থানীয় সচেতন নাগরিকরা এই বিষয়ে এলাকায় মাদকবিরোধী প্রতিবাদ সংগঠন গড়ে তুললেও তেমন কোনো ফলপ্রসূ হয়নি বরং তাদের মাদকের দোকান সকাল ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত চলে অনায়াসে।
মাদক ব্যাবসায়ীরা বার বার গ্রেফতার হওয়ার পরও তারা সংশোধন হয়নি বরং বের হয়েই তাদের ব্যাবসা রমরমা চলে । গত পরশু সোহেল মিয়াঁকে পুলিশ ধরলেও ছাড়া পেয়ে এলাকায় আবারো মাদকের বিস্তার করে যাচ্ছে।
তারাকান্দা থানা পুলিশ এ ব্যাপারে কয়েকবার অভিযান চালালেও মাদক ব্যাবসা দেধারছে চলছে।
স্থানীয় এলাকাবাসীর দাবী এই মাদক ব্যাবসায়ীদের কারা সেল্টার দিচ্ছে? কিভাবে এত সহজেই তারা দেধারছে মাদক ব্যাবসা করছে এমন হাজারো প্রশ্ন জনমনে বিরাজ করছে।
এই এলাকা থেকে মাদক নির্মূল করতে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে সকলেই মতব্যাক্ত করেন।