1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মুক্তাগাছার উছমান হত্যার আসামী নারয়নগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

মুক্তাগাছার উছমান হত্যার আসামী নারয়নগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫০৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহের মুক্তাগাছায় মো. রাজিব (৪০) নাম এক হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন শিয়াচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার রাজিব মুক্তাগাছা উপজেলার ঘোগা ইউনিয়নের বিজয়পুর গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে।
এ বিষয়ে ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দপ্তরের কোম্পানী অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় বলেন, চলতি বছরের ২ জুন দিবাগত রাতে মুক্তাগাছার বিজয়পুর গ্রামে পূর্ব শক্রতার জেরে রাজিবসহ তার সহযোগীরা উসমান (২৮) নামে এক রিকশাচালকের গলায়, কাঁধে ও পিঠেসহ শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। এ ঘটনায় নিহতের চাচা আব্বাস আলী বাদী হয়ে মুক্তাগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পরেই আসামিরা কৌশলে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে।
পরে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় রাজিবকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD