1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ধোবাউড়ায় ৩ কৃষক হত্যায় ফাঁসির আসামি গ্রেফতার করেছে র‍্যাব ১৪ - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ধোবাউড়ায় ৩ কৃষক হত্যায় ফাঁসির আসামি গ্রেফতার করেছে র‍্যাব ১৪

নেপাল ধর ::
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৬ বার পড়া হয়েছে

 ময়মনসিংহের ধোবাউড়ায় জমি নিয়ে বিরোধের জেরে তিন কৃষক হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এরশাদ আলীকে গ্রেফতার করেছে র‌্যাব ১৪ মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়ে ১১ বছর আত্মগোপনে থাকার পর র‌্যাব ১৪ এর একটি অভিযানিক দল সোমবার ভোরে নেত্রকোনার দুর্গাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে আদালতে সোপর্দ করার জন্য ধোবাউড়ায় থানায় হস্তান্তর করে র‌্যাব ১৪ জানাযায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ২০০৬ সালের ২২ জানুয়ারী জেলার ধোবাউড়া উপজেলার চোরের ভিটা গ্রামের কৃষক হরিদাশ সূত্রধর, বিমল সূত্রধর ও নিরঞ্জন সূত্রধরকে কুপিয়ে হত্যা করা হয়। প্রতিপক্ষ ওমর আলীর ছেলে এরশাদ আলীসহ অন্যরা মিলে জমি নিয়ে বিরোধের জেরে হত্যার ঘটনা ঘটায়। এ ঘটনায় নিহতের ভাই শ্যামল সূত্রধর ওই বছরের ২৩ জুনায়ারী একটি মামলা দায়ের করেন ধোবাউড়ায় থানায়। ওই মামলায় দীর্ঘ ছয় বছর বিচারিক কার্যক্রম শেষে ২০১২ সালের ১৪ আগস্ট রায় দেন আদালত। রায়ে এরশাদ আলীকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। দীর্ঘদিন আত্মগোপনে থাকা এরশাদ নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় আত্মগোপনে আছেন, খবর পেয়ে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। র‌্যাব-১৪ ময়মনসিংহের কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় বলেন, একই পরিবারের তিন কৃষক হত্যায় মৃত্যুদণ্ডের আসামি ছিলেন এরশাদ। আত্মগোপনে থাকা এরশাদকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর জন্য ধোবাউড়ায় থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD