1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে ডিবি কর্তৃক মানবতা অপরাধে গ্রেফতার ১ - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ময়মনসিংহে ডিবি কর্তৃক মানবতা অপরাধে গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭৫ বার পড়া হয়েছে

জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযানে ০১ জন মানবতাবিরোধী অপরাধের ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার।

গত ২১ সেন্টেম্বর  রাত ২২.০০ ঘটিকায় ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ) কমল সরকারের নেতৃত্বে সঙ্গীয় অফিসার-ফোর্স ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন সোহাগী চরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারাধীন মামলায় গ্রেফতারী ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ ছলিমুদ্দিন (৯০)কে গ্রেফতার করতে সক্ষম হয়। ICT-BD Form No.03, Warrant of Arrest of Accusef In the International Crimes Tribunal-1. Dhaka, ICT-BD (ICT-1) Misc.Case No. 02/2021 মূলে উক্ত আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী বিগত দুই বছরের বেশি সময় যাবৎ ঢাকাসহ বিভিন্ন এলাকায় আত্মগোপন করে অবস্থান করছিল। গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অভিযুক্ত ছলিমুদ্দিন এর বিরুদ্ধে ১৯৭১ সালের বাংলা আশ্বিন মাসের ২৫ তারিখে (১২/১০/১৯৭১) খ্রিঃ) দুপুর অনুমান ১২.০০ ঘটিকার সময় কেন্দ্রীয় শান্তি কমিটির সদস্য সৈয়দ হোসাইন আহম্মদ (মৃত) এর নির্দেশে রাজাকার মোঃ ছলিমুদ্দিন সহ ১৫/১৬ জন সশস্ত্র রাজাকার ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানা দিন সোহাগী বাজারে হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ, আওয়ামীলীগ নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক মোঃ নুরুল হক ওরফে তারা মিয়ার বাড়িতে অগ্নিসংযোগ আওয়ামীলীগ সমর্থক নিরীহ হিন্দু ব্যবসায়ী গোপাল চন্দ্র কর কে অপহরণ করে পাকিস্তান আর্মি ক্যাম্পে নিয়ে অমানুষিক নির্যাতন করে গুলি করে হত্যার পর লাশ গুম ১৯৭১ সালের বাংলা কার্তিক মাসের ২৭ তারিখে (১৪/১১/১৯৭১ খ্রিঃ) সকাল অনুমান ১০.০০ ঘটিকায় আওয়ামীলীগ নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক মোঃ নুরুল হক ওরফে তারা মিয়াকে ধরে নিয়ে ময়মনসিংহ বড় মসজিদ রাজাকার ক্যাম্পে আটক রেখে অমানুষিক নির্যাতন এবং ব্রহ্মপুত্র নদীর পাড়ে নিয়ে গুলি করে লাশ নদীতে ভাসিয়ে দেয়ার অভিযোগ রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD