1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
আওয়ামী লীগ সরকারের উন্নয়ন অগ্রযাত্রা তুলে ধরতে জন দোয়ারে ঝুমা তালুকদার - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

আওয়ামী লীগ সরকারের উন্নয়ন অগ্রযাত্রা তুলে ধরতে জন দোয়ারে ঝুমা তালুকদার

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৩৫১ বার পড়া হয়েছে

 দেশের সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছেন বর্তমান আওয়ামী লীগ সরকার। প্রতিদিনই এখন উদ্বোধন করা হচ্ছে বড় বড় সব মেগা প্রজেক্ট। স্বপ্নের প্রমত্তা পদ্মার বুকে সেতু উদ্বোধনে পর চলছে যানচলাচল এখন চালু হয়েছে রেল যোগাযোগ। দেশের আধুনিক তৃতীয় বিমানবন্দর টার্মিনাল। এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ আওয়ামী লীগ সরকারের নানামুখী উন্নয়ন তুলে ধরতে নেত্রকোনায় অনুষ্ঠিত হলো উন্নয়ন শোভাযাত্রা।

জেলার সীমান্তবর্তী উপজেলা দূর্গাপুর- কলমাকান্দায় এই উন্নয়ন শোভাযাত্রা করছে উপজেলা আওয়ামীলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠন।

শনিবার বেলা ১২ টার দিকে দূর্গাপুর পৌর শহর এর দক্ষিণপাড়া এলাকা থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে দূর্গাপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলমাকান্দা উপজেলা অভিমুখে যাত্রা করে।

দূর্গাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদারের আয়োজনে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয় শিক্ষক , মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।

পরে দিনব্যাপী কলমাকান্দা উপজেলা শহর প্রদক্ষিণ করে তৃনমুল মানুষের কাছে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার। তিনি নেত্রকোনা- ১(দুর্গাপুর-কলমাকান্দা) আসনের তিন বারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের কন্যা।

এ সময় জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আস্থা রেখে পরপর তিনবার এই অঞ্চল থেকে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করেছেন এখানকার ভোটাররা। সরকার সীমান্তবর্তী এই দুই উপজেলায় রাস্তাঘাট ও ব্রিজ কালভার্ট সহ নানামুখী উন্নয়ন করেছে। সামনের দিনগুলোতে মাননীয় প্রধানমন্ত্রী হাতকে শক্তিশালী করতে আমরা তৃনমূল পর্যায়ে নেতাকর্মীদের সুসংগঠিত করছি। সামনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও যেন এই আসনে নৌকার প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হয় সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি দেশে এখন নানামুখী মেগা প্রজেক্ট উদ্বোধন হচ্ছে এই আনন্দ ভাগাভাগি করে নিতেই আমরা গ্রাম পর্যায়ে এই উন্নয়ন শোভাযাত্রা আয়োজন করেছি। আমি নেত্রকোনা ১ আসনের একজন নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে জনগণের মাঝে থেকে কাজ করে যাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল এই আসনে একজন যোগ্য এবং সৎ প্রার্থীকে নৌকার মনোনয়ন দিবেন বলে আমরা আশা ও বিশ্বাস করি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD