1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহো ইউডা চারুকলার সৌন্দর্য ও মানবতার জন্য শিল্প প্রদর্শনী - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ময়মনসিংহো ইউডা চারুকলার সৌন্দর্য ও মানবতার জন্য শিল্প প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ২৬৪ বার পড়া হয়েছে
 ইউনিভার্সিটি অফ ডেভলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা), চারুকলা অনুষদের বিএফএ সম্মান শেষ বর্ষের ৫২ জন শিক্ষার্থী শিল্পী “সৌন্দর্য ও মানবতার জন্য শিল্প” শিরোনামে প্রকৃতি পর্যবেক্ষণ ও অনুশীলনের মাধ্যমে গত ১১ নভেম্বর থেকে ১৬ নভেম্বর ২০২৩ নেত্রকোনার সুসং দূর্গাপুর ও ময়মনসিংহের প্রকৃতি ও ঐতিহাসিক সৌন্দর্যের ওপর অংকিত ৫২ টি চিত্রকর্ম নিয়ে ১৬ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিশেষ উন্মুক্ত শিল্পকর্ম প্রদর্শনের আয়োজন করা হয়েছে।
ময়মনসিংহ পুলিশ অফিসার্স মেসে এই প্রদর্শন অনুষ্ঠিত হয়।
বিশ্বব্যাপি মানবতা বিরোধী  আগ্রাসনে প্রতিদিন শত শত নিরীহ শিশু ও সাধারণ মানুষ মৃত্যুবরণ করায় ব্যথিত হওয়ায় প্রতিবাদের ভাষা চিত্রকলা।
বৈচিত্রপূর্ণ এই আয়োজনটির মধ্যদিয়ে দেশের শিক্ষার্থী শিল্পীরা প্রায় কুড়ি সহস্রাধিক চিত্রকর্ম অংকন করেছে যা তরুন এই শিল্পীরা শিল্পকলা চর্চা ও প্রসারে অবদান রেখে চলেছে এরই ধারাবাহিকতায় ইউডা চারুকলা অনুষদের ২১ বছর পূর্তিতে শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্মৃতি বিজড়িত ময়মনসিংহে এই আয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেন, ময়মনসিংহের ঐতিহ্য নিয়ে আমরা গর্ব করি। বাংলাদেশের সবাই জানে ময়মনসিংহের হাওর, বাওর সৌন্দর্য, মধুপুরের বন অনেক কিছুই আমাদের মোহিত করে। এছাড়া শশী লজ, আলেকজান্ডার ক্যাসেলসহ অনেক দর্শনীয় স্থান রয়েছে।  অল্প সময়ে যেভাবে এই শিল্পীরা নিখুঁতভাবে তাদের চিত্রকর্ম প্রকাশ করেছে তা নিশ্চয় প্রশংসার দাবিদার। এই চিত্রকর্মের ধারণা দেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে মাইল ফলক। চিত্রের মাধ্যমে যেভাবে তুলে ধরেছেন ঠিক এভাবে দেশ গড়ার কাজে নিজেদেরকে নিয়োজিত করে উন্নত বাংলাদেশ গড়ে তুলতে জননেত্রী শেখ হাসিনার পাশে দাড়ানোর আহবান জানান।
পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা বলেন, জয়নালের স্মৃতি বিজড়িত ময়মনসিংহে এই আয়োজন। শিক্ষা সংস্কৃতি চর্চায় আরো বেগবান হবে। চিত্রকর্ম একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সাহিত্যের মধ্যে চিত্রকর্মের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া
অধ্যাপক শাহজাহান আহমেদ বিকাশ ময়মনসিংহ পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ছবি আকার মুহুর্তগুলো আনন্দময় হয়। আমাদের চিন্তা চেতনাগুলো বিকশিত হয়। আমিও চেষ্টা করেছি, শিল্পীদের আরো উৎসাহিত করতে। শিল্পাচার্য জয়নুল আবেদীনের পাশেই আমরা এই প্রদর্শনী করতে পেরে আমরা উল্লাসিত।
অধ্যাপক আলাউদ্দিন বলেন, দেশ প্রকৃতি মাটি ও মানুষকে জানার একটি উপায়। প্রতি বছর এই বিশ্ববিদ্যালয় সুন্দর সুন্দর ছবি করে আসছে। শিল্পীরা দেখেই কুড়ে ঘরে বাস করা মানুষগুলোর চিত্র তুলে ধরেছে।
ইতিপূর্বে বাংলাদেশের ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত পার্বত্য জেলার বান্দরবান, খাগড়াছড়ি রাঙ্গামাটি, কক্সবাজার, সেন্টমার্টিন, কুয়াকাটা, মহাস্থানগড়, ময়নামতি, নিঝুমদীপ, নেত্রকোনা জেলার মোহনগঞ্জ, ও ভুটান সহ বিভিন্ন স্থানে এই শিল্পিত আয়োজনটি সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD