বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ এর ব্যাক্তিগত, রাজনৈতিক,সামাজিক ও পারিবারিক ইতিবৃত্ত নিম্নে ধরে তুলা হলো:-
নাম : মোঃ আব্দুল হাই আকন্দ পিতা : মৃত আলহাজ্ব আব্দুল জব্বার আকন্দ মাতা : রাবেয়া বেগম, জন্ম তারিখ : ২৪ আগস্ট ১৯৫৪
শিক্ষগত যোগ্যতা : এইচ.এস.সি স্থায়ী ও বর্তমান ঠিকানা : মূজাটী পূর্বপাড়া,মুক্তাগাছা ময়মনসিংহ। আদি নিবাস : তারাটি পূর্বপাড়া,মুক্তাগাছা। বৈবাহিক অবস্থা : বিবাহিত। তিনি এক কন্যা সন্তানের জনক।
কন্যা : জান্নাতুন নাঈমা আকন্দ জানা (এলএলবি, রাজশাহী বিশ্ববিদ্যালয়) , সভাপতি, মন্নুজান হল, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
রাজনৈডিক জীবন বৃত্তান্ত, ১৯৬৫ প্রাথমিক সদস্য,মুক্তাগাছা থানা ছাত্রলীগ। ১৯৬৯ সাধারণ সম্পাদক মুক্তাগাছা, মুক্তাগাছা থানা ছাত্রলীগ, উনসত্তোরের গণঅভ্যুত্থানের স্থানীয় পর্যায়ের নেতৃত্ব দানকারী৷ ১৯৭০ এর জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বলিষ্ঠ কর্মীর ভূমিকায় রাখেন।
১৯৭১ সালের এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য ভারতের মেঘালয়ের তুরা ট্রেইনিং ক্যাম্পের প্রথম ব্যাচে ট্রেইনিং সমাপ্ত করে তারা কম্পানির অধীনপ গেরিলা যোদ্ধা হিসেবে সরাসরি রণাঙ্গনে প্রবেশ করেন।
১৯৭২ সনে মুক্তাগাছার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, শহীদ স্মৃতি সরকারি কলেজের ছাত্রলীগ প্যানেলর জিএস প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয় লাভ করেন।
১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নৃশংস ভাবে হত্যা করা হলে তার প্রতিবাদে নভেম্বর মাসে মুক্তাগাছা পৌরসভা প্রাঙ্গনে গায়েবানা জানাজার আয়োজন করেন এবং সরাসরি ছাত্রলীগ থেকে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত হন।
১৯৮০ সালে মুক্তাগাছা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
১৯৮১ সালে গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তণ দিবসে আওয়ামী লীগের নেতাকর্মী সহ যোগদান করেন৷
১৯৮০-৯৮ সাল পর্যন্ত মুক্তাগাছা থানা আওয়ামী লীগের নির্বাচিত সাধারণ সম্পাদকের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন।
এছাড়াও তিনি ১৯৯৮ সালে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কাউন্সিল অধীবেশনে অধ্যক্ষ মতিউর রহমান সভাপতি এবং আমি সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন৷
১৯৮০-১৯৯৮ সহ বিভিন্ন মেয়াদে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ।
জনপ্রতিনিধি হিসেবে অভিজ্ঞতা, ১৯৯৩-১৯৯৯ মুক্তাগাছা পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান। ২০১১-২০১৬ পূণরায় নির্বাচিত মেয়র, মুক্তাগাছা পৌরসভা। ২০১৯-২০২৪ বর্তমান উপজেলা চেয়ারম্যান, মুক্তাগাছা উপজেলা, মুক্তাগাছা, ময়মনসিংহ।